Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বারবার অনুরোধ করেও 'ফ্রিকি আলি'তে অভিনয়ের সুযোগ পেলেন না সলমন?

তিনি সলমন খান। নামি দামি প্রযোজক-পরিচালকরা তাঁকে নিজের ছবিতে নেওয়ার জন্য মুখিয়ে থাকেন। সেই সল্লুভাই কি না বাদ পড়লেন 'ফ্রিকি আলি' সিনেমা থেকে? শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি সত্যি। শুনলে আরও অবাক হবেন, এ ছবির পরিচালক তাঁরই ভাই সোহেল খান। এই ছবিটির যে কোনও একটি চরিত্রে অভিনয় করার জন্য সলমন নাকি বহুবার অনুরোধ করেছিলেন পরিচালক ভাই সোহেলের কাছে। কিন্তু সোহেল নাকি বারবার অনুরোধ সত্ত্বেও সলমনকে সুযোগ দেননি। এখন প্রশ্নটা হল, কেন অভিনয় করতে চেয়েও সুযোগ পেলেন না সুপারস্টার সলমন? [ (ছবি) মিডিয়া এমন করছে, মনে হচ্ছে যেন আমি বিয়ে করতেই চাই না : সলমন খান]

বারবার অনুরোধ করেও 'ফ্রিকি আলি'তে অভিনয়ের সুযোগ পেলেন না সলমন?

সম্প্রতি'ফ্রিকি আলি'-র ট্রেলারটি মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমনও। সেখানেই সাংবাদিকদের উদ্দেশ্যে মজার ছলে তিনি বলেন, এই ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরিচালকই নাকি তাঁকে কাজ করাতে রাজি হননি। তাঁর কারণটা অবশ্য তিনিই ব্যাখ্যা করেছেন। সলমন বলেন, "গোটা ছবিটি শ্যুটিং শেষ করতে সময় লেগেছিল ৩৮ দিন। কিন্তু আমি যদি এই সিনেমায় অভিনয় করতাম তাহলে হয়তো শ্যুটিং শেষ করতে ১৩৮ দিন সময় লেগে যেত।" সত্যি সলমনের কৌতুকবোধের জবাব নেই। [ (ছবি) লুলিয়া ভানতুরকে চুম্বন সলমনের, প্রেমের খবর তাহলে সত্যি!]

বারবার অনুরোধ করেও 'ফ্রিকি আলি'তে অভিনয়ের সুযোগ পেলেন না সলমন?

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত সিনেমা 'ফ্রিকি আলি'। এই ছবিতে সলমন অভিনয়ের 'সুযোগ' না পেলেও সোহেলের আর এক ভাই আরবাজ খান অবশ্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তাঁকে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে। এতে অবশ্য কোনও আক্ষেপ নেই সলমনের, উল্টে বেশ খুশি তিনি। ছবিটির প্রচারের জন্যও তিনি হাজির থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। [(ছবি) দাবাং সলমনের সুপার ফ্লপ সিনেমার তালিকা]

'ফ্রিকি আলি' সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবিতে তাকে দেখা যাবে একজন গল্ফ খেলোয়ারের ভূমিকায়। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন অারবাজ খান ও অ্যামি জ্যাকসন। [(ছবি) সলমনের নিজের মুখের এই ৭ স্বীকারোক্তি হতবাক করবে আপনাকে!]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+