আবেগে কান্নায় ভেঙে পড়লেন গৌরী! আরিয়ান 'মন্নত' ফিরছেন শুনেই শাহরুখকে অক্ষয়-সলমন সহ বহু তারকার ফোন

শাহরুখের কাছে এই আরিয়ানের জামিনের লড়াই যেন ছিল আরও এক 'বাজি'! যা শেষ মুহূর্তে জিতে নিলেন বাজিগর। এখন শুধুই বড় ছেলে আরিয়ানের 'মন্নত' প্রবেশের অপেক্ষায় শাহরুখ-গৌরী। গতকালই বম্বে হাইকোর্টের রায়ে জানা যায়, যে মাদককাণ্ডে আরিয়ান জামিন পেয়েছেন। ফলে ২ রা নভেম্বর শাহরুখের জন্মদিনে যে মন্নত- এ আরিয়ান থাকতে পারবেন, তা কার্যত নিশ্চিত। এদিকে, গতকাল গোটা দিনই প্রায় আরিয়ানের হয়ে আদালতে লড়াই করা আইনজীবীর টিমের সঙ্গে সময় কাটান শাহরুখ। যাঁরা তাঁকে খুবই কাছ থেকে দেখেছেন তাঁদের বক্তব্য , ছেলে আরিয়ান জামিন পেতেই চোখে জল আসে শাহরুখের। গৌরীর পরিস্থিতি কী হয়েছিল তখন? একনজরে দেখে নেওয়া যাক খান পরিবারের অন্দর মহলে কী ঘটেছে!

 গৌরী ভেঙে পড়েন কান্নায়!

গৌরী ভেঙে পড়েন কান্নায়!

মাদককাণ্ডে এক রেভ পার্টি থেকে গত ২ রা অক্টোবর এনসিবির হাতে ধরা পড়েন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এরপর হন গ্রেফতার। তারপরই আরিয়ানের জামিনের চেষ্টা চালালেও শাহরুখ শিবিরকে শেষমেশ দ্বারস্থ হতে হয়ে বম্বে হাইকোর্টের। সেখান থেকে ছেলে মাদককাণ্ডে জামিন পেয়েছেন শুনেই শাহরুখ খানের স্ত্রী গৌরী আবেগে কান্নায় ভেঙে পড়েন। একাধিক বন্দু , বান্ধবী ততক্ষণে গৌরীকে ফোন করতে থাকেন। এমনই খবর এসেছে খান পরিবারের ঘনিষ্ঠমহল সূত্রে।

কেমন ছিলেন শাহরুখ!

কেমন ছিলেন শাহরুখ!

আইনজীবী মুকুল রোহতগির ভাষায় 'তিনি খুব স্বস্তি পেয়েছেন।' মুকুল রোহতগি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি শাহরুখকে প্রবল উদ্বেগের মধ্যে যথাকতে দেখেছেন। তবে এরপর ছেলে জাামিন পেতেই স্বস্তিতে থাকেন শাহরুখ। বৃহস্পতিবার লক্ষ্মীবারে কোর্টের রায়ে গৌরীর পরিবারে যেন স্বস্তির ছোঁয়া লাগে ! ২৬ দিন বাদে ছেলের জেলমুক্তির খবর পেতেই শাহরুখের চোখ ভিজে যায় বলেও শোনা গিয়েছে তাঁর ঘনিষ্ঠ সূত্রে।

অক্ষয় থেকে সলমনের ফোন শাহরুখকে

অক্ষয় থেকে সলমনের ফোন শাহরুখকে

'পিতা' হিসাবে এসআরকের বদ্ধপরিকর লড়াইয়ের পর ছেলে আরিয়ানের জামিন নিয়ে কার্যত পর পর খবর শিরোনাম কেড়েছে। এদিকে আরিয়ান যতদিন জামিন পাননি, হৃতিক রোশন তাঁর প্রতি অনুপ্রেরণার বার্তা দিয়েছেন। অন্যদিকে, আরিয়ান জামিন পেতেই অক্ষয় কুমারের ফোন যায় শাহরুখের কাছে। ততক্ষণে অভিনেতা মাধবন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাবা হিসাবে শাহরুখের এই লড়াই জয় নিয়ে বার্তা। এদিকে, আরিয়ানের ধরা পড়ার পরই সোজা মন্নত এ আসতে দেখা গিয়েছিল সলমনকে। আর আরিয়ান মুক্তি পেতেই শাহরুখকে ফোন করেন সলমনও। ফোন আসে সুনীল শেট্টির তরফেও।

আবেগতাড়িত খান পরিবার

আবেগতাড়িত খান পরিবার

এদিকে দাদা আরিয়ান জেল থেকে ছাড়া পেয়েছেন শুনে সুহানা টুইটে দাদার প্রতি ভালোবাসা জানিয়ছেন। গৌরী খানের খুবই কাছের বান্ধবী সোহেল খানের স্ত্রী সীমা খান। এছাড়াও সঞ্জয় কাপুরের স্ত্রী মহদীপ কাপুরও তাঁর বান্ধবী। ফলে তাঁরা দুজনেই গৌরীকে ফোন করেন। আর খান অন্দরমহলের খবর অনুযায়ী আবেগের বশে গৌরী সেদিন প্রবল কান্নায় ভেঙে পড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+