লুক নিয়ে কাটাছেঁড়া, চরিত্রের জন্য ন্যাড়া হয়েছেন যে বলি হিরোইনরা
লুক নিয়ে কাটাছেঁড়া, চরিত্রের জন্য ন্যাড়া হয়েছেন যে বলি হিরোইনরা
অভিনয় আর নিজেদের চরিত্রের জন্য অনেককিছুই করে থাকেন তারকারা। কখনও রোগা থেকে মোটা হওয়া আবার কখনও নানা রকম ভাবে নিজেদের লুক, সাজ পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করেন অভিনেতা অভিনেত্রীরা। হলি তারকা ক্রিশ্চিয়ান বেল তাঁর অল টাইম হিট ব্যাটম্যান, দ্যা ডার্ক নাইট রাইসেসের জন্য ওজন কমিয়েছিলেন প্রায় ২০ কেজি। আবার সম্প্রতি থালাইভি ছবিতে আম্মা জয় ললিতার চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে বেশ মোটা হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তবে এইসবেই থেমে থাকেননি স্টারেরা। লিস্টে আছেন এমন কয়েকজন বলি অভিনেত্রী যারা চরিত্রের খাতিরে কেটেছেন নিজেদের মখমলি চুল।

প্রিয়াঙ্কা চোপড়া
মেরি কম সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করার জন্য ন্যাড়া হতে হয়েছিল পিগি চপসকে।
এবিষয়ে বলতে গিয়ে তিনি জানান, চুল কাটতে তাঁর বিন্দুমাত্র খারাপ লাগেনি। বরং তিনি এরজন্য খুবই এক্সাইটেড ছিলেন।

অনুস্কা শর্মা
সাউন্ডট্র্যাক-হিট অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে একজন ক্যান্সার পেশেন্টের অভিনয় করেছিলেন অনুস্কা। এলিজে চরিত্রের জন্য চুল কামিয়েছিলেন তিনি।

শাবানা আজমি
বলিউডের কাল্ট অভিনেত্রী শাবানা আজমি দীপা মেহতার অস্কার নমিনেটেড ফিল্ম ওয়াটারে অভিনয়ের জন্য ন্যাড়া হয়েছিলেন।

শিল্পা শেট্টি
ন্যাড়া হওয়ার তালিকায় রয়েছেন বলিউডের ঠুমকা গার্ল শিল্পাও। দ্যা ডিসায়ার ছবিতে তাঁকে দেখা গিয়েছে কেশহীন মাথায়। তিনি বলেন, কঠিন হলেও এই কাজ তিনি করেছিলেন চরিত্রের স্বার্থে।

লিজা রে
ওয়াটার ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন লিজা রে। পুরনো সমাজের বিধবার চরিত্রে অভিনয় করতে গিয়ে চুল কাটতে হয়েছিল লিজাকে।

তনুজা
এককালের হিন্দি সিনেমার হার্টথ্রব তনুজা ন্যাড়া হয়েছিলেন মারাঠি ছবি পিত্রুরুর জন্য।

তনভি আজিম
বাজিরাও-মস্তানি ছবিতে পেশইন রাজমাতা রাধাবাঈ-এর চরিত্রে তাক লাগানো অভিনয় করেছিলেন বলি অভিনেত্রী তনভি আজিম। মারাঠি বিধবা হিসেবে অভিনয়ের জন্য ন্যাড়া হতে হয়েছিল তাঁকে।

অন্তরা মালি
মাধুরী দীক্ষিতের ডুপ্লিকেট চরিত্রে বলিউডে পা রেখেই খ্যাতি লাভ করেন অন্তরা। অ্যান্ড ওয়ান্স এগেইন ছবিতে একজন বৌদ্ধ সন্যাসিনীর চরিত্রে অভিনয় করতে গিয়ে ন্যাড়া হন তিনি।












Click it and Unblock the Notifications