উনিও তো মহিলা! মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না বলার বিরুদ্ধে কী বললেন সোহিনী?
আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। ঘটনার প্রায় দুমাস হতে চলল কিন্তু এখনও পর্যন্ত চিকিৎসক নির্যাতনে আসলে কারা জড়িত, সে বিষয় স্পষ্টভাবে সামনে আসেনি। গত প্রায় দু'মাসে লাগাতার চলেছে প্রতিবাদ আন্দোলন। দীর্ঘ কর্ম বিরতি পালন করেছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। রাত দখল, দিন দখলে পথে নেমেছেন লাখ লাখ সাধারণ মানুষ। প্রতিবাদে সুর চড়িয়েছেন বিশিষ্টরাও।
জুনিয়র চিকিৎসকদের ডাকা প্রতিবাদ আন্দোলন মহালয়ায় মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল। আর সেখানে যোগ দিয়েছিলেন নাগরিক সমাজ। সকলের মত উপস্থিত ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। সেখানে যেমন একদিকে মেয়েদের উপর ঘটে চলা লাগাতার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তবে এদিন মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না নামে ডাকা নিয়েও আপত্তি করেন অভিনেত্রী।

মহালয়ার দিন ধর্ম তলায় প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে মুখ খোলেন সোহিনী। উল্লেখ করেন এই প্রতিবাদ শুধু জুনিয়র চিকিৎসকদের নয় গোটা বাংলার মানুষের। সরকারি হাসপাতালের পাশাপাশি সরকারি বিদ্যালয়গুলির দুরবস্থা নিয়েও সরব হন সোহিনী। আর সেখানে মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না নামে ডাকা নিয়ে সোহিনী বলেন, মুখ্যমন্ত্রীর ভূমিকা বা কাজ নিয়ে আপত্তি থাকতেই পারে। কিন্তু একজন মহিলাকে অন্য কেউ কখনোই এমন ভাষায় আক্রমণ করতে পারে না। পাশাপাশি তিনি উল্লেখ করেন পিতৃতন্ত্র পুরুষের বিরোধিতা নয় এটি একটি ধারণা।
উল্লেখ্য, একবার বিধানসভা অধিবেশনে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। বিরোধীদের প্রতি কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রীকে। সেই অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিতর্ক নিয়ে প্রশ্ন তোলেন আব্দুল মান্নান। আর সেখানে বিতর্কের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য করে আব্দুল মান্নান বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয়না। সেই উক্তি নিয়ে এখনও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে থাকেন অন্যান্য বিরোধীরা।












Click it and Unblock the Notifications