নববধূ বেশ রুক্মিণী, বর বেশে দেব! ছবি দেখে খুশী ভক্তরা
নববধূ বেশ রুক্মিণী, বর বেশে দেব!
সোশ্যাল মিডিয়ায় নববধূ বেশে রুক্মিণীর ছবি ভাইরাল, তবে তিনি একা নন পাশে নতুন বরের সাজে দেখা গেল দেবকে। অনেক অনুগামীদের মতে, তাহলে কি তাঁদের বিয়ে হয়ে গেছে। তবে, এটা কিন্তু বাস্তবে একেবারেই নয়, এটা রইল লাইফে। এমনই একটি সুন্দর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কিশমিশ সিনেমার একমাস পূর্ণ হল। আর সেই উপলক্ষেই এমন ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সেই সঙ্গে দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

ছবিতে সিঁথি ভরা সিঁদুর, বেনারসি শাড়ি, গায়ে গহনা, গলায় মালা পরে বেশ সুন্দর লাগছে অভিনেত্রীকে, দেবের মাথায় টোপর, বর বেশে ভালো লাগছে তাঁকে। অনেক অনুগামীদের মতে, তাঁদের দু’জনকে বেশ মানিয়েছে। তবে, অনেকের মতে, এইদিনটা সত্যিই কবে আসবে সেদিকে তাকিয়ে সবাই।
'কিশমিশ’ ছবিটি পরিচালনা করেছেন রাহুল মুখোপাধ্যায়। প্রথমবার বড় পর্দায় প্রেমের সিনেমা নিয়ে আসছেন দেব ও রুক্মিণী মৈত্র। এই সিনেমাটি নেটিজেনদের একটা আলাদা উৎসাহ রয়েছে। অভিনেতা দেব ২০২০ সালের অগাস্টে ছবির টিজার শেয়ার করেছিলেন তিনি। 'কিশমিশ’ সিনেমাটি একটি আদ্যপান্ত প্রেমের ছবি। গল্পে দেখা গিয়েছে, নায়ক দেব নায়িকার রুক্মিণীর প্রেমে হাবু ডুবু খাচ্ছেন। কিন্তু গল্পের শেষে কি হবে তা দেখা যাবে সিনেমা মুক্তির পরে। এই নতুন ছবিতে দেবকে তিনটি ভুমিকায় দেখা যাবে। তাঁর বিপরীতে দেখা যাবে নায়িকা রুক্মিণীকে। নতুন ছবিতে তাঁর নাম হয়েছে রোহিনী।
ছেলে ও মেয়ে নতুন প্রেমে পড়লে পরিবারের লোকজনের কেমন হয় ও পরিস্থিতি কেমন হয় তাই দেখাবে এই ছবি। নতুন ছবিটি রিলিজ হবে দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চারসের প্রযোজনায়। অভিনেতা দেব, নায়িকা রুক্মিনী ছাড়াও দেখা মিলবে একদল চেনা মুখের। যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে ক্যামি চরিত্রে। তাছাড়া দেখা মিলবে অঞ্জনা বসু, লিলি চক্রবর্তী, জুন মালিয়া, খরাজ মুখোপাধ্যায়-সহ অন্যান্যদের। মধুরা পালিতের দায়িত্বে থাকছে সিনেমার সিনেমাটোগ্রাফির। সিনেমার সংগীত পরিচালনায় নীল চট্টোপাধ্যায়।
নতুন সিনেমায় দেবকে দেখা যাবে কমিক বুক আর্টিস্ট কৃশানুর চরিত্রে। ছবিতে দেবকে কোঁকড়া চুল, গোল ফ্রেমের চশমায় কৃশানু ওরফে দেবকে দেখে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছে অনুরাগীরা। অভিনেতার কথায়, 'ছেলে ও মেয়ে প্রেমে পড়লে পরিবারের লোকেদের ও পরিস্থিতি কেমন হয়। তাই জানা যাবে নতুন ছবি 'কিশমিশ’ থেকে।' দেব আর রুক্মিণী এক চরিত্রে দেখা যাবে। সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল গত বছরের পুজোতে। কিন্তু কোভিডের জন্য তা আটকে যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications