'আমার ব্যক্তিগত বিষয় ফাঁস করার হুমকি দেওয়া হয়', রাজ কুন্দ্রাকে নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ পুনম পাণ্ডের

এক চুক্তি স্বাক্ষর করার ইস্যুতে রাজ কুন্দ্রার সঙ্গে পুনম পাণ্ডের সংঘাতের বিষয়টি এখন সর্বজনবিদিত। এদিকে, পর্ন ফিল্মের প্রযোজনের অভিযোগে রাজের গ্রেফতারি নিয়ে রীতিমতো সরগরম বলিউড। এরই মাঝে পর পর বিস্ফোরক অভিযোগে সরব অভিনেত্রী পুনম পান্ডে।

রাজের পুলিশি হেফাজতের মেয়াদ আর এক দিন!

রাজের পুলিশি হেফাজতের মেয়াদ আর এক দিন!

সোমবার রাতে রাজকে পর্নফিল্ম চক্রের মূলচক্রী হওয়ার অভিযোগে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এরপর অভিনেত্রী পুনম পান্ডে একের পর এক অভিযোগে রাজের বিরুদ্ধে সরব হন। আপাতত ২৩ জুলাই পর্যন্ত রাজের পুলিশি হেফাজত রয়েছে। এদিকে, এদিনও আদালতে রাজ একাধিক বিষয় জানিয়েছেন নিজের সপক্ষে। যেখানে বলা হয়েছে যে 'হটশট' অ্যাপের বিষয়গুলি সরাসরি মোটেও পর্নফিল্ম নয়।

 বিস্ফোরক পুনম

বিস্ফোরক পুনম

এদিকে, মুম্বই ইন্ডাস্ট্রি তোলপাড় করে পুনম পান্ডে এদিন অভিযোগ করে বলেন যে, 'আমাকে হুমকি দিয়ে জোর করে একটি চুক্তি স্বাক্ষর করতে বলা হয়। যে চুক্তিতে বলা ছিল যে আমাকে একটি নির্দিষ্ট ভঙ্গিমায় পোজ দিয়ে শুট করতে হবে, যা ওঁদের ইচ্ছায় হবে। তা না করলে ওঁরাা আমার ব্যক্তিগত বিষয় ফাঁস করে দেবেন।'

 এক ধাপ এগিয়ে রাজ কুন্দ্রার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পুনমের

এক ধাপ এগিয়ে রাজ কুন্দ্রার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পুনমের

পুনমের অভিযোগ, ' আমি যখন চুক্তি স্বাক্ষর করতে চাইনি , বা চুক্তিপত্র তছনছ করে দিতে চেয়েছি, ওঁরা আমার ব্যক্তিগত নম্বর ফাঁস করে দেয়। ' এর সঙ্গেই একাধিক আপত্তিকর মেসেজের প্রসঙ্গ তুলে রাজের বিরুদ্ধে বিস্ফোরক বার্তা দিয়েছেন পুনম পান্ডে।

 এরসঙ্গেই কী ঘটেছিল?

এরসঙ্গেই কী ঘটেছিল?

এদিকে, এরপর পুনমের কাছে একাধিক নম্বর থেকে হাজার হাজার ফোন কল , মেসেজ আসে বলে দাবি অভিনেত্রীর। তিনি জানান, বাড়ি ছেড়ে বেরোনোর সময় পর্যন্ত একটা সময় আতঙ্কে থাকতেন পুনম। একই সঙ্গে পুনমের দাবি, তাঁর মতো পরিস্থিতিতে যাঁরা পড়েছেন,তাঁরাও সকলে বিষয়টি নিয়ে যাতে মুখ খোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+