ফের বিয়ের পিঁড়িতে বসলেন নীনা কন্যা মাসাবা, আবেগঘন পোস্ট অভিনেত্রীর

ফের বিয়ের পিঁড়িতে বসলেন ফ্য়াশন ডিজাইনার মাসাবা গুপ্তা। ফ্য়াশন ডিজাইনার ছাড়া তার একটা আলাদা পরিচয় আছে, তিনি অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে। দীর্ঘদিনের প্রেমিক সত্যদীপ মিশ্র সঙ্গে আইনিভাবে বিয়ে সারলেন ফ্যাশন ডিজাইনার মাসাবা। পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় থেকে বন্ধু-বান্ধবদের নিয়েই বিয়ে ছাড়লেন তিনি।

ফের বিয়ের পিঁড়িতে বসলেন নীনা কন্যা মাসাবা!


মাসাবা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে মাসাবাকে, আবার নীনা গুপ্তের সঙ্গে দাঁড়িয়ে আছেন মাসাবা। এক সুন্দর মুহূর্তের ছবি যেখানে সকলের মুখেই হাসি দেখা যাচ্ছে। অভিনেত্রী এটি সুন্দর ক্যাপশনও লিখেছেন। তিনি জানিয়েছেন, এই প্রথমবার আমরা পুরো পরিবার এক সঙ্গে।

শুধু মাসাবা নয় নীনাও ছবি পোস্ট করেছেন। লিখেছেন সুন্দর ক্যপশনও। মেয়ের বিয়ে হল, মনের মধ্যে একটা অগাধ শান্তি অনুভব করলাম। সেই সঙ্গে তিনি লিখেছেন, মেয়ে, নতুন ছেলে, ছেলের মা, ছেলের বোন, মেয়ের বাবা, আমি এবং আমার স্বামীর সঙ্গে।

মেয়ের বিয়েতে অসাধারণ সাজে দেখা গেছে। অভিনেত্রী নীনা গুপ্তাকে তিনি কচি কলা পাতায় সবুজ প্রিন্ট শাড়িতে সেজেছিলেন তিনি। বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন ভিকি কৌশল, ভূমি পেডেনকর, প্রিয়াঙ্কা চোপড়া, সোহা আলী খান, পরিণীতা চোপড়া সহ অনেক তারকাই।

ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে অনেকদিন ধরে সম্পর্ক ছিল নীনা গুপ্তার। তাদের বিচ্ছেদ হওয়ার পর ২০০৮ সালে বিবেক মেহারাকে বিয়ে করেন তিনি। গর্জাস লেহেঙ্গায় সেজেছেন মাসাবা। অসাধারণ সুন্দর লাগছে তাঁকে। কম যাচ্ছেন না তার পত্নীও।

২০১৫ সালে পরিচালক মধু মানতেনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নীনা কন্যা মাসাবা। কিন্তু সে বিয়ে তিনি সুখী না হয় সে বিয়ে টেকেনি। চার বছরের মাথায় ২০১৯ সালে সে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর ২০২০ সালে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে ছিলেন মাসবা ও সত্যদীপ। তারপরেই তাদের চারহাত এক হয়ে যায়। এই আনন্দে খুশি দুটো পরিবারসহ অনুপামীরা। তাদের শুভেচ্ছা জানিয়েছেন তারকা থেকে সকলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+