বিয়ের পর মধুচন্দ্রিমায় মজেছেন মৌনি- সুরজ, শেয়ার করলেন কিছু মুহূর্তের ছবি
বিয়ের পর মধুচন্দ্রিমায় মজেছেন মৌনি- সুরজ
কিছুদিন আগেই বিয়ে সেরেছেন বলি অভিনেত্রী মৌনি রায় ও দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নামবিয়ার। বিয়ে করেছেন যখন হনিমুনে তো যাবেনই! এবার নবদম্পতির দেখা মিলল কাশ্মীরে। তাঁরা হনিমুনের জন্য কাশ্মীরে গেছেন বলে জানা গিয়েছে। বরফে মোড়া সাদা পাহাড়ে শীতের পোশাক পড়ে ভালোবাসার রঙে রঙ্গিন হয়ে উঠেছেন নবদম্পতি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁদের কিছু ভালোবাসার মুহূর্তের ছবি শেয়ার করেছেন। যেখানে নেটিজেনরা অনেক খুশির বার্তা দিচ্ছেন তাঁদের।

সুন্দর বাদামী রঙের সোয়েটার, নীল জিনস ও পিঙ্ক কালারের জুতো বেশ মানাচ্ছে অভিনেত্রী মৌনীকে। কম যাচ্ছেন না সুরজও। সবুজ সোয়েটার ও ছাই রঙেরর প্যান্টে বেশ হ্যান্ডসাম লাগছে তাঁকে। খোলা চুলে সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে অভিনেত্রীর।
যে ছবিগুলি নায়িকা ইন্টারনেটে শেয়ার করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, কাশ্মীরের স্নো-ফলে চুটিয়ে যে আনন্দ উপভোগ করছেন নবজুটি তা বোঝার অবকাশ রাখে না। বেশ কিছু ছবি অভিনেত্রী তাঁর সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নামবিয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী মৌনি রায় । মৌনি ও তাঁর প্রেমিক ঐতিহ্যবাহী বাঙালি মতেই বিয়ে সেরেছেন। করোনা মহামারীর কারণে অনেক সাবধানতায় তিনি তাঁর বিয়ে সেরেছেন। তবে তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা ও পরিবারের সদস্যরা। বিয়ের পর হনিমুনে উড়ে গেছেন কাশ্মীরে তিনি।
বলি অভিনেত্রী মৌনিকে দেখা যাবে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও এই ছবিতে থাকবে অমিতাভ বচ্চন, নাগার্জুন ও ডিম্পল কাপাডিয়াও। এই ছবির প্রথম অংশটি চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মৌনি পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা। তিনি দিল্লিতে পড়াশুনা শেষ করে মুম্বাই চলে আসেন। অভিষেক বচ্চনের রানে ছবিতে একটি ছোট ভূমিকার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। তারপর একতা কাপুরের কিউঙ্কি সাস ভি কাভি বহু থিতে তাকে দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications