সলমন খানকে হত্যার ছক, ফাঁস গ্যাংস্টার লরেন্সের পরিকল্পনা, নিরাপত্তা বাড়ানো হল অভিনেতার

সলমন খানকে হত্যার ছক, ফাঁস গ্যাংস্টার লরেন্সের পরিকল্পনা, নিরাপত্তা বাড়ানো হল অভিনেতার

অভিনেতা সলমন খানকে হত্যার ছক কষছে গ্যাংস্টার। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তারপরেই অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্রের খবর গ্যাংস্টার লরেন্স সলমন খানের ফার্ম হাউসেই তাঁকে খুন করার পরিকল্পা করেছে। অভিনেতার অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয়েছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পাঞ্জাবের পপস্টার সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন।

সলমন খানকে হত্যার ছক, ফাঁস গ্যাংস্টার লরেন্সের পরিকল্পনা, নিরাপত্তা বাড়ানো হল অভিনেতার

জানা গিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমন খানকে তাঁর পানভেল ফার্ম হাউসে হত্যার ছক কষেছে। ইতিমধ্যেই তাঁরা সেখানে বেশ কয়েকবার রেইকি করে গিয়েছে। প্রায়ই ছুটি কাটাকে অভিনেতা সেখানে যান। পাঞ্জাব পুলিশ তদন্তে জানতে পেরেছে গোল্ডি ব্রার এবং কপিল পণ্ডিতকে সলমন খানকে হত্যার সুপারি দেওয়া হয়েছে। এরা দুজনই গ্যাংস্টারের দলের দক্ষ শ্যুটার। লক্ষ্যভেদে পারদর্শী তারা।

ইতিমধ্যেই দুই শ্যুটার রেইকি করে গিয়েছেন সলমন খানের ফার্মহাউস চত্ত্বর। তাঁরা দেখেছে সলমন খান অত্যন্ত ধীর গতিতে গাড়ি চালান। এবং তাঁকে ঘিরে থাকেন তাঁর দেহরক্ষীরা। ফার্ম হাউসে থাকার সময়ও দেহরক্ষীরা তাঁকে ঘিরে থাকে। সম্প্রতি িনজের টয়োটা গাড়ি বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরি করেছেন সলমন খান। বিষ্ণোই জেরায় জনিয়েছে ২০১৮ সালে সলমন খানকে হত্যা করতে সম্পত নেহরা নামে একজন শ্যুটারকে পাঠিয়েছিল সে। কিন্তু তার কাছে সেসময় পিস্তল ছিল। দূর থেকে গুলি করে মারার কোনও আগ্নেয়াস্ত্র তার কাছে ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+