Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরিয়ানকে না পেয়ে এবার এই স্টারকিডকে বলিউডে ডেবিউ করাবেন করণ জোহর

আরিয়ানকে না পেয়ে এবার এই স্টারকিডকে বলিউডে ডেবিউ করাবেন করণ জোহর

একেই বলে রক্ত কথা বলে! পরিবারের প্রায় সকল সদস্যই যখন অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত তখন সেই পরিবারের সন্তানও অভিনয়ে নাম লেখাবেন সেটাই স্বাভাবিক। নিশ্চয় বুঝতে পেরেছেন কার কথা বলছি, হ্যাঁ ঠিকই ধরেছেন বলিউড অভিনেতা সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানের কথা বলছি। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকতে দেখা যায় ইব্রাহিমকে। ইব্রাহিমকে প্রায় সময়েই তার বোন সারা আলি খানের সঙ্গে অনেক পার্টিতে দেখা যায়। এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সইফ পুত্র। এই খবরে খুব উচ্ছ্বসিত হয়েছেন অনুগামীরা।

আরিয়ানকে না পেয়ে এবার এই স্টারকিডকে বলিউডে ডেবিউ করাবেন করণ জোহর


প্রথম থেকেই করণ জোহরের ইচ্ছা ছিল শাহরুখ পুত্র আরিয়ান খান বলিউড সিনেমায় ডেবিউ করুক। তাই তার কাছে প্রস্তাবও নিয়েগিয়েছিলেন তিনি। তবে বারবার আরিয়ান খান করণ জোহরের প্রস্তাবকে প্রত্যাখান করেছিলেন। কারণ কিংখানের পুত্র জানিয়েছেন তিনি সিনেমায় কাজ করতে একেবারেই ইচ্ছুক নন। করণ জোহারের হাত ধরে অনেক স্টার কিড বলিউডে আত্মপকাশ করে আজ তারা জনপ্রিয় হয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে আলিয়া ভাট, অন্যন্যা পাণ্ডের মতো তারকাদের। বর্তমানে সইফ পুত্র ইব্রাহিম আলি খান ছাড়া এখন আর কোনও স্টারকিড সিনেমা জগতে পা রাখার মতো নেই। সেই করণ জোহারেরই হাত ধরে বলিউডে পা রাখছেন ইব্রাহিম। এই খবরে খুব খুশি হয়েছেন অনুগামীরা।

জানা গিয়েছে, ইব্রাহিম আলি খানের প্রথম ছবি ২০২৩ সালে মানে নতুন বছরে আসতে চলেছে। যেটি বোমান ইরানির ছেলে কায়োজ ইরানি পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। এই সিনেমার গল্প আবর্তিত হবে প্রতিরক্ষা বাহিনীকে ঘিরে। এটি প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর। তবে ছবিটি নিয়ে এখনোও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ছবিটি বড় বাজেটের হবে এবং ইব্রাহিমের চরিত্রটিও হবে খুব বিশেষ।

ইব্রাহিম আলি খান এখনও তার বড় পর্দায় আত্মপ্রকাশ করেননি, তিনি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে কাজ করছেন। ইব্রাহিমকে করণ জোহরের ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি'- সিনেমাতে সহকারী হিসাবে সাহায্য করেছিলেন তিনি। এই ছবিতে দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি, জয়া বচ্চন ও ধর্মেন্দ্রকে। আগামী বছরের ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সইফ আলি খান ও অমৃতা সিংয়ের দুটি সন্তান রয়েছে। ইব্রাহিম আলি খান ও সারা আলি খান। ডিভোর্সের পর দুজনেই আলাদা হয়ে যান। যদিও সারা ও ইব্রাহিমকে বাবা সইফের সঙ্গে অনেকবার দেখা গিয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে জানা গিয়েছিল, বিখ্যাত ও জনপ্রিয় তামিল ছবি 'হৃদয়মে’র হিন্দি রিমেক তৈরি করছেন পরিচালক করণ জোহর। আর তারই পরিচালিত সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে ইব্রাহিমকে। সেই সময় মোহনলালের পুত্র প্রণব মোহনলালও তামিল সিনেমা 'হৃদয়ম’ দিয়েই সিনেমার পর্দায় পদার্পণ করেছিলেন। সিনেমাটি কিন্তু বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। পরিচালক করণ জোহরের মতে, এই সিনেমা দিয়ে ইব্রাহিমের অভিনয়ে শুরু হলেও কেরিয়ারের শুরুটা খুব ভালই হবে তাঁর। বর্তমানে তিনি করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ইব্রাহিমের বিপরীতে দেখা যাবে কিং খানের কন্যা সুহানা খানকেও, শুধু তাই নয় শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুরকেও দেখা যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+