তৃণমূলের আরও এক 'তারা' খসার অপেক্ষা! পিকে নিয়ে প্রশ্ন তুলে বাড়ালেন জল্পনা

২১ জুলাইয়ের সমাবেশে অনুপস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সঙ্গে তাঁরদূরত্ব তৈরির কথা তিনি স্বীকার করে নেন।

২১ জুলাইয়ের সমাবেশে অনুপস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরির কথা তিনি স্বীকার করে নেন। তবে এখনই যে তিনি বিজেপিতে যাচ্ছেন না তাও পরিষ্কার করে দেন।

মমতা ও তৃণমূল প্রসঙ্গ

মমতা ও তৃণমূল প্রসঙ্গ

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভুল খবর যায়। কানে শুনে বিশ্বাস করেন। বাকিরা কথা চাপিয়ে দিলে মেনে নেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনটাই প্রতিক্রিয়া অভিনেতা রুদ্রনীল ঘোষের। জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের ব্যবহার ভাল না বলেও অভিযোগ করেন তিনি। বলেন দূরত্ব তৈরি হয়েছে। প্রশ্ন তুললেই অসুবিধার কথাও উল্লেখ করেন রুদ্রনীল। সেই প্রভাব এবার লোকসভা নির্বাচনে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কাটমানি ও ব্ল্যাকমানি

কাটমানি ও ব্ল্যাকমানি

রুদ্রনীল ঘোষ বলেন কাটমানি শব্দের আমন্ত্রণ করেছেন। আর জায়গায় জায়গায় নেতারা টাকা ফেরত দিচ্ছেন। ফলে মনে হচ্ছে তৃণমূলটাই কাটমানির দল। তাঁর মতে কাটমানির জবাব ব্ল্যাকমানি হতে পারে না। ২১ জুলাইয়ের মঞ্চে তাঁর অনুপস্থিতি অনেকেরই নজরে পড়েছে। প্রসঙ্গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাকমানি ফেরতের কথা বলেছেন।

প্রশান্ত কিশোরকে নিয়ে প্রশ্ন

প্রশান্ত কিশোরকে নিয়ে প্রশ্ন

রাজ্যে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন রুরদ্রনীল ঘোষ। তাঁর মতে তিনি( প্রশান্ত কিশোর) রাজ্যকে কতটা চেনেন।

 'বিজেপি তৃণমূলের পদ্ধতিতেই ডিফেন্ড করছে'

'বিজেপি তৃণমূলের পদ্ধতিতেই ডিফেন্ড করছে'

তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, এপ্রসঙ্গে রুদ্রনীল ঘোষ বলেন, বিজেপি তৃণমূলের পদ্ধতিতেই ডিফেন্ড করছে। বিজেপি মানে তার কাছে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন রুদ্রনীল। একটু পড়াশোনা করে নিয়ে তারপর ভাববেন বলেও জানিয়েছেন তিনি।

ছবি সৌ:রুদ্রনীল ঘোষের ফেসবুক প্রোফাইল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+