‘রকেট্রি’–তে নাম্বি নারায়ণ লুকস আনার জন্য অভিনেতা আর মাধবনকে করতে হয়েছিল এই কাজটি
ইসরো বৈজ্ঞানিক নাম্বি নারায়নের নাম শুনেছেন, যাঁকে মিথ্যা গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল? যদি না শুনে থাকেন, তবে অভিনেতা আর মাধবন তাঁরই গল্প নিয়ে হাজির হচ্ছেন। আর মাধবন 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এর মাধ্যমে তাঁর পরিচালনার প্রথম কাজ শুরু করতে চলেছেন আর এই সিনেমায় তিনি প্রধান অভিনেতাও বটে। আপনি এই সিনেমার প্যাশন মাধবনের চোখে দেখতে পারবেন। মাধবন জানিয়েছেন যে নাম্বি নারায়ণের প্রতিভা সম্পর্কে না জানা একটি জাতীয় ক্ষতি। তাঁর সিনেমার মাধ্যমে, মাধবন তাঁর গল্প বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার জন্য নাম্বি নারায়ণনের জুতো পায়ে পরেছেন। পরিচালনা ও অভিনয় ছাড়াও তিনি গল্প ও গান লিখেছেন।

গত ১২ জুন টাইমস স্কোয়ারে এই ছবির ট্রেলার লঞ্চ করা হয়। সেখানে মাধবন একা ছিলেন না, পাশে ছিলেন ইসরো ইঞ্জিনিয়ার নাম্বি নারায়ণ। তাঁর জীবনের ওপরেই তৈরি এই ছবি। এই সিনেমায় নিজেকে নাম্বি নারায়ণ চরিত্রের ধাঁচে গড়ে তুলেছেন আর মাধবন। ইসরো বৈজ্ঞানিকের সম্পর্কে খুঁটিনাটি জানার পাশাপাশি নিজের লুকসকেও সেই রকমভাবেই সাজিয়ে তুলেছেন দক্ষিণী সুপারস্টার তথা বলিউড অভিনেতা আর মাধবন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তাঁর নাম্বি নারায়ণ হয়ে ওঠার গল্প শোনান তিনি।
সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে এই সিনেমার জন্য মাধবন চেয়েছিলেন যে তাঁর দাঁতও যেন নাম্বি নারায়ণের মতো হয়। এই প্রশ্নের উত্তরে মাধবন বলেন, 'হ্যাঁ, আমি আমি নিজেকে কাঁর মতো করে গড়ে তোলার জন্য নিজের চোয়াল ভেঙেছি। এটা করতে আমার দেড় বছর সময় লেগেছে। আমরা প্রথমবার এমন অনেক কিছু করেছি যা আগে কখনও শোনা যায়নি। এই সিনেমাটি যোগ্য ছিল। আমরা কিছু পাগলামিও করেছি।' তবে আর মাধবনের এটার প্রথম ও শেষ পরিচালনা। কারণ তিনি অভিনেতা হিসাবেই নিজেকে দেখতে চান।
জানা গিয়েছে, অন্য এক পরিচালকের উপর ছিল 'রকেট্রি'-র দায়িত্ব। কিন্তু ব্যস্ততার কারণে সরে যেতে হয় তাঁকে। তখন আর অন্য পরিচালককে নিয়ে আসার অবকাশ ছিল না। ফলে মাঠে নামেন মাধবন।
প্রসঙ্গত, ইসরো ইঞ্জিনিয়ার নাম্বি নারায়ণ গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগে গ্রেফতার হন ১৯৯৪ সালে। সমস্ত পর্যাপ্ত প্রমাণের নিরিখেই ১৯৯৮ সালে তাঁকে অভিযোগ মুক্ত করেন সুপ্রিম কোর্ট। আগামী ১ জুলাই দেশজুড়ে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। হিন্দির পাশাপাশি তেলুগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় দেখা যাবে ছবিটি।












Click it and Unblock the Notifications