Mithun Chakraborty: দাদাসাহেব ফালকে পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী
Mithun Chakraborty: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। বাংলা হোক কিংবা বলিউড! দীর্ঘ জীবনে ভারতীয় সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। তবে শুধু বাংলা কিংবা হিন্দি নয়, বহু ভাষার একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। একাধিক হিট সিনেমা সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন।
এবার ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন বর্ষীয়ান এই অভিনেতা (Mithun Chakraborty) । জানা যাচ্ছে, আগামী ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এই সম্মান তাঁকে জানানো হবে। আর তা অনুষ্ঠিত হবে আগামী ৮ অক্টোবর। এই ঘোষণার পরেই শুভেচ্ছার বন্যা।

তালিকায় অভিনেতা-অভিনেত্রীরা যেমন আছেন, তেমনই রাজনীতিবিদরাও দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব লিখছেন, ভারতীয় সিনেমার জন্য মিঠুনদার অবদান অনেক। আর সেই অবদানের কথা উল্লেখ করেই সর্বোচ্চ সম্মান ' দাদাসাহেব ফালকে' পুরষ্কার দেওয়ার ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী।
Mithun Chakraborty: মৃণাল সেনের হাত ধরে সিনে জগতে প্রবেশ
সিনেমায় কাজ পাওয়াটা মোটেই সহজ ছিল না গৌরাঙ্গ ওরফ মিঠুন চক্রবর্তীর। চিত্র পরিচালক মৃণাল সেনের হাত ধরে শুরু হয় কেরিয়ার। 'মৃগয়া'-তে অভিনয় করেন। প্রথম ছবিই হিট। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন মিঠুন। এরপর আর পিছনে তাকাতে হয়নি। কেরিয়ার গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠেছে। বাংলা হোক কিংবা হিন্দি, একের পর এক ছবিতে কাজ পান মিঠুন। ব্যাক টু ব্যাক হিট ছবি। দীর্ঘ কেরিয়ারে সাফল্য যেমন আছে, তেমনই ব্যর্থতাও আছে।
Mithun Chakraborty: কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে
গৌরাঙ্গ থেকে মিঠিন চক্রবর্তী হয়ে ওঠা খুব একটা সহজ ছিল না। কেরিয়ারের শুরুতে ছিল একরাশ কষ্ট। দিনের পর দিন মুম্বই'য়ের রাস্তায় রাত কাটিয়েছেন। কাজের জন্য বিভিন্ন পরিচালকদের দরজায় ঘুরেছেন। এরপরেই ধরা দিয়েছে সাফল্য। একসঙ্গে ১৯টি ছবি মুক্তির রেকর্ডও আছে মিঠুন চক্রবর্তীর সাফল্যের ঝুলিতে। এছাড়াও কেরিয়ারে মোট ৩ টি জাতীয় পুরস্কার পেয়েছেন। এবার প্রাপ্তি সর্বোচ্চ সম্মানের।
Mithun Da’s remarkable cinematic journey inspires generations!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 30, 2024
Honoured to announce that the Dadasaheb Phalke Selection Jury has decided to award legendary actor, Sh. Mithun Chakraborty Ji for his iconic contribution to Indian Cinema.
🗓️To be presented at the 70th National…
Mithun Chakraborty: রাজনীতিতে প্রবেশ
সিনেমার পাশাপাশি কার্যত সমাজসেবক হিসাবেও দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। থ্যালাসেমিয়া শিশুদের জন্য কাজ করা থেকে শুরু করে একাধিক মানবসেবায় নিজেকে যুক্ত রেখেছেন তিনি। একই সঙ্গে রাজনীতিতেও যুক্ত। একটা সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। বর্তমানে বঙ্গ বিজেপির বড় ভূমিকায় দেখা যায় মিঠুন চক্রবর্তীকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications