‘ভুল ভুলাইয়া ২’–এর সাফল্যের পর পারিশ্রমিক বাড়ালেন অভিনেতা কার্তিক আরিয়ান
‘ভুল ভুলাইয়া ২’–এর সাফল্যের পর পারিশ্রমিক বাড়ালেন অভিনেতা কার্তিক আরিয়ান
ভুল ভুলাইয়া ২ বক্সঅফিসে বাম্পার হিট হয়েছে। কার্তিক আরিয়ান, কিয়ারা আদবাণী ও টাবু অভিনীত এই সিনেমা প্রথম সপ্তাহে ৯২.১০ কোটি সংগ্রহ করে ফেলে, অবশেষে এই বছর বলিউডের প্রথম কোনও সিনেমা যা হিন্দি ইন্ডাস্ট্রির মুখে হাসি এনে দিয়েছে। এমন অনেক বলিউড সিনেমা রয়েছে যা জীবনকালে ৩০ কোটির বেশি আয় করতে পারেনি সেখানে দাঁড়িয়ে ভুল ভুলাইয়া ২ রীতিমতো ৯০ কোটির বেশি সংগ্রহ করে ফেলেছে। পরিচালক অনিজ বাজমি যিনি দু’দশক ধরে বলিউডে কাজ করছেন এটা তাঁর ভৌতিক–কমেডি সিনেমা হিসাবে প্রথম। দ্বিতীয় সপ্তাহে এসেও ভুল ভুলাইয়া ২ সুপারহিট ব্লকবাস্টার হতে চলেছে।

বক্সঅফিসে দারুণ সফলতা পাওয়ার পর এই সিনেমার প্রধান অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর পারিশ্রমিক বাড়ানোর চিন্তাভাবনা করছেন। কার্তিকের পাঁচটি সিনেমার মধ্যে এটি চতুর্থ ব্লকবাস্টার হিট সিনেমা। তাই এবার অভিনেতা ঠিক করেছেন তাঁর কদর বাড়ানোর জন্য পারিশ্রমিকও বাড়াতে হবে। এই সিনেমা পর্যন্ত কার্তিক প্রত্যেক সিনেমার জন্য ১৫–২০ কোটি করে নিতেন, তবে এক বিশ্বস্ত সূত্রের খবর এবার কার্তিক হয়ত প্রত্যেক সিনেমার জন্য ৩৫–৪০ কোটি টাকা নিতে পারেন। আর এই পারিশ্রমিক পাওয়ার যোগ্যও কার্তিক আরিয়ান।
এই ছবি মুক্তির পরে দ্বিতীয় শনিবার বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে এই সিনেমা। অনিজ বাজমি পরিচালিত এই হরর কমেডি দর্শক মনে জায়গা করে নিতে সফল হয়েছে। কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে রয়েছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রার মতো অভিনেতারা। প্রসঙ্গত, গত শনিবার ছবির গান 'আমি যে তোমার' লঞ্চে কলকাতায় হাজির হয়েছিলেন কার্তিক। 'ভুলভুলাইয়া ২' ছবির প্রচারে বলিউড তারকা কার্তিক আরিয়ান কলকাতায় আসবেন, তা আগেই জানা গিয়েছিল। শহরে এসে এখানকার হাওড়া ব্রিজে যান অভিনেতা। কলকাতার গৌরব হলুদ ট্যাক্সির মাথায় উঠে চলে ফটোসেশন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications