রাজস্থানে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অভিনেতা জিতু বর্মা, চির জীবনের মতো নষ্ট হতে পারে চোখ

একাধিক বলিউডের ছবিতে খলনায়কের অভিনয় করা জিতু বর্মা এবার দুষ্কৃতীতের হামলার শিকার হলেন। জয়পুর থেক মাউন্ট আবু যাওয়ার পথে তাঁকে আক্রমণ করে একদল দুষ্কৃতী। গুরুতর আহত হয়েছেন অভিনেতা। সবচেয়ে বেশি আঘাত চোখে।

একাধিক বলিউডের ছবিতে খলনায়কের অভিনয় করা জিতু বর্মা এবার দুষ্কৃতীতের হামলার শিকার হলেন। জয়পুর থেক মাউন্ট আবু যাওয়ার পথে তাঁকে আক্রমণ করে একদল দুষ্কৃতী। গুরুতর আহত হয়েছেন অভিনেতা। সবচেয়ে বেশি আঘাত লেগেছে চোখে। আশঙ্কা করা হচ্ছে আঘাতের জেকে চির জীবনের মতো অন্ধ হয়ে যেতে পারেন বলিউডের এই অভিনেতা।

রাজস্থানে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অভিনেতা জিতু বর্মা, চির জীবনের মতো নষ্ট হতে পারে চোখ

অভিনয়ের পাশাপাশি জিতুর একটি অভিনয়ের প্রশিক্ষণ সেন্টার রয়েছে। জিতুর ভাই মনোহর জানিয়েছেন, "জয়পুর যাওয়ার পথে চিত্তরগড়ের কাছে ৪০ কিলোমিটারের একটি জঙ্গল এলাকা পেরিয়ে যেতে হয়। দিনের আলোতেই গাড়ির চালকের পাশে সামনের আসনে বসে যাচ্ছিলেন জিতু। আচমকা কিছু স্থানীয় লোক গাড়ি লক্ষ্য করে ইঁট পাটকেল ছুঁড়তে থাকে। গাড়ির চালক দ্রুতগতিতে বেরিয়ে যেতে গেলেও পাথর বন্ধ হয়নি। একটি পাথর উইন্ডশিল্ড ভেঙে জিতুর চোখে ঢুকে যায়।" আঘাতের ফলে চোখ দিয়ে প্রচুর রক্ত বেরয় বলে জানা গিয়েছে।

আহত জিতুকে নিয়ে বেরিয়ে আসার সময় গাড়ির চালক দেখতে পান চেকপোস্টের কাছে আরও বেশ কিছু যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের উপরও পাথর ছোঁড়া হয় বলে জানা যায়। জিতুকে মুম্বই নিয়ে আসা হয়েছে।

সাম্প্রতিক ছবিগুলির মধ্যে রঙ্গুন ও রাবতা ছবিতে অভিনয় করেছেন জিতু। তবে ববি দেওয়লের সোলজার ছবিতে জোজোর ভূমিকায় সবচেয়ে বেশি পরিচিত জিতু বর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+