দুবাইয়ে অভিষেক-ঐশ্বর্যর বিতর্কিত ভিডিও প্রকাশ্যে! মুখ খুললেন জুনিয়ার বচ্চন
বলিউডে সব সময়েই কোনও না কোনও বিতর্ক দানা বাঁধতে শুরু করে। আর অভিনেতা অভিনেত্রীদের জীবন নিয়ে কৌতূহল সব সময়েই থাকে সমস্ত মহলের।
বলিউডে সব সময়েই কোনও না কোনও বিতর্ক দানা বাঁধতে শুরু করে। আর অভিনেতা অভিনেত্রীদের জীবন নিয়ে কৌতূহল সব সময়েই থাকে সমস্ত মহলের। এবার দুবাই এয়ারপোর্টে এক ভিডিওকে কেন্দ্র করে বিতর্কে নাম জড়ালো অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের।

দুবাই এয়ারপোর্টের ওই ভিডিও-তে দেখা গিয়েছে , অ্যাশের হাত ধরে হেঁটে যাচ্ছে ছোট্ট আরাধ্যা। আর দূর থেকে দেখে মনে হচ্ছে , আরাধ্যার হাত ধরেত চাইছেন অভিষেক , কিন্তু ঐশ্বর্য তাঁকে তা করতে দিচ্ছেন না। এভাবে দুই তারকা দম্পতির ছবি ভিডিওতে উঠে আসায় , তা নিয়ে বেশ হইচই শুরু হয়ে যায়। উল্লেখ্য়, রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের দেখতে গিয়েছিলে অভিষেক। সেখানে অমিতাভের সঙ্গে সময় কাটিয়ে লন্ডনে স্ত্রী ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যার সঙ্গে তিনি মিলিত হন । এরপর তাঁরা দুবাই এয়ারপোর্ট থেকে মুম্বই আসছিলেন। আর সেই সময়েই দুবাই এয়ারপোর্টে ঘটে যায় এই ঘটনা।
#aishwaryaraibachchan #aradhyabachchan and #abhisbekbachchan arrival video @viralbhayani
A post shared by Viral Bhayani (@viralbhayani) on
তবে ঘটনা ঘিরে যাবতীয় বিতর্ক উড়িয়ে দিয়েছেন অভিষেক বচ্চন। তিনি স্পষ্ট জানিয়েছেন , তাঁর ও স্ত্রী ঐশ্বর্যের মধ্যে কোনও রকমের ঝামেলা হয়নি। ভিডিওটি নিয়ে ভুয়ো খবর রটানো হচ্ছে বে দাবি করেন অভিষেক।
With due respect. Please refrain from making up false stories. I understand the need to continously post, but would really appreciate it if you could do so responsibly and without mischievous intent. Thank you.
— Abhishek Bachchan (@juniorbachchan) July 23, 2018
উল্লেখ্য, এর আগেও অভিষেক ও ঐশ্বর্যকে নিয়ে বিভিন্ন ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় আসে। 'সরবজিৎ' ছবির প্রিমিয়ারে অ্য়াশের সঙ্গে অভিষেক দাঁড়িয়ে ছবি তুলতে চাননি বলেও খবর রটে যায়। যদিও সেই বিষয়টি নিয়ে কোনও দিনই মুখ খোলেননি অ্যাশ কিংবা অভিষেক।












Click it and Unblock the Notifications