প্রেমে হাবুডুবু! রাজ-শুভশ্রীর দুর্গাপুজো কেমন কাটল দেখে নিন ছবিতে
সদ্য বিবাহিত যেকোনও বাঙালি দম্পতির জন্যই দুর্গাপুজো একটু স্পেশ্যাল হয়! সেই নিয়মে এবারের পুজোটা বিশেষ আনন্দেই মাতোয়ারা হয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সদ্য বিবাহিত যেকোনও বাঙালি দম্পতির জন্যই দুর্গাপুজো একটু স্পেশ্যাল হয়! সেই নিয়মে এবারের পুজোটা বিশেষ আনন্দেই মাতোয়ারা হয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এবছর দুর্গাপুজোর বিজয়ার দিন কলকাতার বিখ্যাত কুণ্ড বাড়ির পুজোর ভাসানে মেতে ছিলেন রাজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন ঘরনী শুভশ্রী। বিয়ের পর প্রথম পুজো বলে কথা! তাই রাজ আর শুভশ্রীকে এই বছর একটু স্পেশ্যাল মেজাজেই পাওয়া গেল। পুজোর বিভিন্ন সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন শুভশ্রী।
শুভ বিজয়া 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/u8VdICeVj8
— subhashree ganguly (@subhashreesotwe) October 19, 2018
#subhonabami 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/rCKNyx6gCA
— subhashree ganguly (@subhashreesotwe) October 18, 2018
কখনও সিঁদুর খেলা, কখনওবা পুজোর মেজাজে ঘনিষ্ঠতা। সমস্ত ছবিতেই রাজ ও শুভশ্রীকে বেশ মানানসই লেগেছে। টলিউডের এই হট-কাপলের ছবি আপাতত ইন্টারনেট মাতাচ্ছে।

Click it and Unblock the Notifications