রানু মণ্ডলের গল্প এবার ফিল্মে! বাংলার ইন্টারনেট সেনসেশনকে ঘিরে নয়া খবর
রূপকথা যে বাস্তবের মাটিতেও নতুনভাবে জন্ম নিতে পারে, তা আরও একবার দেখিয়ে দিল রানু মণ্ডলের কাহিনি। সহায়সম্বলহীন এক ভবঘুরে মহিলার চরম জীবন সংগ্রামের মধ্যেও জীবনী শক্তি যুগিয়ে গিয়েছে তাঁর গান।
রূপকথা যে বাস্তবের মাটিতেও নতুনভাবে জন্ম নিতে পারে, তা আরও একবার দেখিয়ে দিল রানু মণ্ডলের কাহিনি। সহায় সম্বলহীন এক ভবঘুরে মহিলার চরম জীবন সংগ্রামের মধ্যেও জীবনী শক্তি যুগিয়ে গিয়েছে তাঁর গান। আর আন্তরিকতার সঙ্গে গাওয়া রানুর গানই আজ তাঁকে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শিখরে।

রানাঘাট স্টেশন থেকে উঠে আসা রানু এখন সারা দেশে অন্যতম ইন্টারনেট সেনসেশন। তাঁর গানে মুগ্ধ নেট দুনিয়া। আর সেই গানে মন মজেছিল বলিউডের নামী সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার। আর প্রতিশ্রুতি দিয়ে হিমেশ রেশমিয়া রানু মণ্ডলকে তাঁর দুটি সুরে গাওয়ার সুযোগ দিয়েছেন.। আবার রানুর এই সমস্ক উত্থানের গল্প বন্দি হতে চলেছে সেলুলয়েডে। আসছে রানু মণ্ডলকে নিয়ে নতুন ফিল্ম ।
রানুর বায়োপিকের শ্যুটিং এই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। আর এই গোটা পরিকল্পনার নেপথ্যে রয়েছেন বাংলার রক সেনসেশন সিদ্ধার্থ, যাঁর পরিচিতি 'ক্যাকটাস' ব্যান্ডের সিধু হিসাবে। তবে শুধু টলিউড নয়, বলিউডেও রানু বায়োপিক নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে বলে খবর। বহু প্রযোজক, পরিচালকই অতীন্দ্র চক্রবর্তীর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। উল্লেখ্য, এই অতীন্দ্রই রানুর গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন, যা পরবর্তীকালে ভাইরাল হয়ে যায়।












Click it and Unblock the Notifications