৬৬ তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন যোগ দিচ্ছেন না অমিতাভ! উঠছে কোন তথ্য
এদিন রাজকীয় সমারোহে ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে নয়াদিল্লিতে। আর সেই অনুষ্ঠানে এদিন উপস্থিত থাকতে চলেছেন দেশের উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
এদিন রাজকীয় সমারোহে ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে নয়াদিল্লিতে। আর সেই অনুষ্ঠানে এদিন উপস্থিত থাকতে চলেছেন দেশের উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। থাকতে চলেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর।

জাতীয় পুরস্কারের আয়োজনে উপস্থিত থাকবেন না অমিতাভ
এদিনের জাতীয় সম্মানের সমারোহে উপস্থিত থাকছেন না দেশের অন্যতম জাতীয় চলচ্চিত্র তারকা অমিতাভ বচ্চন। যখন গোটা দেশ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তোলপাড় তখন অমিতাভ বচ্চনের অনুপস্থিতি এই জাতীয় স্তরের অনুষ্ঠানে রীতিমতো সন্দেহ বাড়াচ্ছে।

কেন উপস্থিত থাকবেন না অমিতাভ?
জানা গিয়েছে, মেগাস্টার অমিতাভ বচ্চন এই সমারোহে উপস্থিত থাকবেন না , তার কারণ হল তিনি অসুস্থ। তিনি জানিয়েছেন, অসুস্থতার জন্যয়ই তিনি এমন দিনে উপস্থিত থাকছেন না। প্রসঙ্গত, ৫০ তম দাদা সাহেব ফালকে পুরস্কারে এদিন অমিতাভকে সম্মানিত করার কথা এই অনুষ্ঠানে।
|
অমিতাভ কী বলেছেন জাতীয় পুরস্কার নিয়ে?
অমিতাভ বচ্চন এক টুইটে জানিয়েছেন, তাঁর জ্বর হয়েছে। আর সেই কারণেই তিনি এদিনের অনুষ্ঠানে যোগে দিতে পারছেন না। একটি টুইট বার্তায় তিনি এমন সংবাদ জানিয়েছেন। জাতীয় পুরস্কারের মঞ্চে উপস্থিতি না থাকতে পারাকে 'দুর্ভাগ্যজনক' বলে ব্যাখ্যা করেছেন অমিতাভ।

অনুষ্ঠান ঘিরে কিছু তথ্য
এদিনের অনুষ্ঠানে সেরা অভিনেতার জন্য পুরস্কারে সম্মানিত হচ্ছেন বলিউড তারকা ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা। দক্ষিণী তারকা কীর্তি সুরেশ পেয়েছেন 'মহানটি ' ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান। আর আজকের অনুষ্ঠানে সেই সম্মান তুলে দেওয়া হবে তারকাদের হাতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications