৬০ বছরের গ্ল্যামারস মডেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেরলের দিন মজুর
৬০ বছরের গ্ল্যামারস মডেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেরলের দিন মজুর
সাধারণ থেকে অসাধারণ হয়ে ওয়ার গল্প আমরা শুধু শুনেই থাকি, তা চাক্ষুষ করার সুযোগ আমাদের হয় না। কিন্তু এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের যুগে তারও সুযোগ হয়ে গেল। কোঝিকোড়ের ৬০ বছরের এক ব্যক্তি, যিনি তাঁর এলাকায় তাঁর রঙচটা লুঙ্গি ও শার্টের জন্য পরিচিত, হঠাৎ তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল গ্ল্যামারস মেকওভারে। যা দেখে রীতিমতো তাজ্জব নেট দুনিয়া।
দিন মজুর থেকে গ্ল্যামার জগত
ভারতীয় মডেলদের ক্ষেত্রে একমাত্র পঞ্চাশ ঊর্ধ্ব সুপার মডেল হিসাবে যাঁকে আমরা চিনি তিনি হলেন মিলিন্দ সোমান। যাঁর ফিটনেসের চর্চা আন্তর্জাতিক স্তরেও প্রশংসনীয়। তবে এই ৬০ বছরের মডেলও কিছু অংশে কম যান না। দিনমজুর মাম্মিকা সম্প্রতি এক স্থানীয় ফার্মের ফটোশুটে যোগ দেন। যেখানে তাঁকে স্যুট-বুট ও হাতে আইপ্যাড নিয়ে দেখা গিয়েছে। তবে দিনমজুর যে মডেল হতে পারে, তাঁকে সেই দৃষ্টিভঙ্গী দিয়ে দেখার জন্য কৃতিত্ব দিতে হয় ফটোগ্রাফার শারিক ভায়ালিলকে। তিনি এর আগে মাম্মিকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যা ভাইরাল হয়ে যায় এবং দক্ষিণী অভিনেতা বিনায়ক সেই ছবিতে প্রতিক্রিয়া জানান।
মেকওভার মাম্মিকার
এরপর যখন এই কাজটি অবশেষে এল, তখন শারিক মাম্মিকা ছাড়া আর কাউকে তাঁর ফটোশুটের জন্য নেওয়ার কথা ভাবতেই পারেননি। মাম্মিকার মেকআপ করিয়েছেন মেকআপ শিল্পী মজনাস। তাঁর সহযোগিতায় ছিলেন আশিক ফউদ ও শাবীব ভায়ালি।
মাম্মিকার ইনস্টাগ্রাম পেজ
মাম্মিকার এখন ইনস্টাগ্রাম পেজও রয়েছে, যেখানে তাঁর নিয়মিত পোশাকের ছবি ছাড়াও তাঁর মেকওভারের বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে। মাম্মাকি এখন কোঝিকোড়ের কোডিভালির ভেন্নাকাডের হিরো হয়ে গিয়েছেন। দিনমজুর থেকে গ্ল্যামারস মডেল হয়ে মাম্মাকি বেশ খুশি। তিনি জানিয়েছেন যে এই সফলতা বেশ ভালো লাগছে। তিনি তাঁর নিয়মিত কাজের পাশাপাশি মডেলিংয়ের প্রস্তাব পেলে অবশ্যই করবেন।
দীনেশ মোহন
তবে এটাই প্রথম নয়, এর আগেও আমরা ৫০ ঊর্ধ্ব দীনেশ মোহনকে দেখেছি র্যাম্পে হাঁটতে। মডেলিং দুনিয়ার 'দেশি ক্লুনি' দীনেশ মোহন ৪৪ বছর বয়সেই বাঁচার আশা ছেড়েছিলেন। এক তীব্র ব্যক্তিগত আঘাত থেকেই বেঁচে থাকাটা বাহুল্য মনে হয়েছিল তাঁর। পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। ওজন বেড়ে হয়েছিল ১৩০ কেজি। আর এখন ৫০-এর কোঠায় পৌঁছে সেই দীনেশই নামী ডিজাইনার ব্র্যান্ডের হয়ে র্যাম্পে হাঁটছেন। একেবারে সাদা চুল-দাড়ি, মুখে সামান্য বলিরেখার আভাস থাকলেও সুঠাম দেহের গঠন। চাল-চলন একেবারে পেশাদার মডেলদের মতোই। দেশের প্রথম সারির ফ্যাশন ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকার বের হয়। কমবয়সি সুপার মডেলদের ছেড়ে অডিশনে তাঁকেই বেছে নেয় একের পর এক মডেলিং সংস্থা।
ছবি সৌ:shk_digital\ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications