১০০টি প্রাইভেট জেট, ফ্যালকন বিমান! অনন্ত-রাধিকার বিয়ের অতিথি আপ্যায়নের মহা আয়োজনে খরচ কত জানেন?
একেই বলে গ্রান্ড ওয়েডিং! বহু অপেক্ষা শেষে চার হাত এক হতে চলেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। আর সেই উপলক্ষ্যে যে আয়োজনও এলাহি হবে তা আলাদা করে বলে দিতে হয় না। কিন্তু তা বলে এত বিশাল আয়োজন! শতাব্দীর অন্যতম দামী বিয়ে বললেও কিছু কম বলা হবে না। একের পর এক প্রাক বিবাহ অনুষ্ঠানে তাক লাগিয়ে দেওয়ার পর অবশেষে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং বাগদত্তা রাধিকা মার্চেন্ট।
প্রি-ওয়েডিং, হলদি, মেহেন্দি, সঙ্গীত অনুষ্ঠান দেখেই আন্দাজ করা গিয়েছে বিয়ের অনুষ্ঠান ঠিক কতটা জমকালো হতে চলেছে। তবে ভাবনার থেকেও অনেকটা বেশি সেই অনুষ্ঠানের আয়োজন। ১২ জুলাই বিয়ে অনন্ত-রাধিকার। সঙ্গীত অনুষ্ঠান থেকেই অতিথিদের আগমণ শুরু হয়েছে। আর তাঁদের আপ্যায়নের কোনও ত্রুটি রাখতে নারাজ মুকেশ ও নীতা আম্বানি। অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে অতিথিদের আনতে বিশাল প্ল্যান করেছেন রিলায়েন্সের কর্ণধার। বুক করা হয়েছে তিনটি ফ্যালকন-২০০০ জেট, যেগুলি দূরবর্তী অতিথিদের আনার জন্য ব্যবহার করা হবে। একধারাও এদেশের বিভিন্ন প্রান্তে নিমন্ত্রিত অতিথিদের মুম্বই উড়িয়ে আনার জন্য ১০০টি প্রাইভেট জেট বিমানও বুক করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়, বিদেশি অতিথিদের দেশের বিভিন্ন স্থানও ঘুরিয়ে দেখার প্ল্যানও রয়েছে মুকেশ ও নীতার। আর তাই ১০০টিরও বেশি প্রাইভেট বিমান বুক করা হয়েছে অম্বানিদের তরফ থেকে। জানা গিয়েছে, শুধু এই প্রাইভেট বিমান বুকিংয়েই কয়েকশ কোটি টাকা খরচ করে ফেলেছেন মুকেশ আম্বানি। উল্লেখ্য, প্রি-ওয়েডিং অনুষ্ঠানেও লাগামছাড়া খরচ করেছিলেন মুকেশ। জামনগরে প্রথম প্রি ওয়েডিংয়ে খরচ হয়েছিল ১০০০ কোটি টাকা। লাক্সারি ক্রুজে ইটালির দ্বীপে দ্বিতীয় প্রি-ওয়েডিং আরও ব্যয়বহুল ছিল। এবার বিয়ের আসর বসছে মুম্বইয়ের জিও গার্ডেনে। দেশের সবথেকে ব্যয়বহুল ও চৰ্চিত বিয়ে হতে চলেছে এটি।
১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে মূল বিয়ের অনুষ্ঠান। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে জিও ওয়ার্ল্ড সেন্টারে বিয়ের অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট। জানা গিয়েছে অনুষ্ঠান স্থলের রাস্তাঘাটও নাকি নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ মানুষের জন্য বন্ধ থাকছে। দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত সাধারণের জন্য এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।












Click it and Unblock the Notifications