2024 US Elections: মার্কিন নির্বাচনের 'প্রচারে' রহমান! কমলা হ্যারিসের পাশে দাঁড়াতে জানেন কী করবেন
2024 US Elections: মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে পারদ। একদিকে রিপাললিকানদের তরফে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্রেটদের তরফে কমলা হ্যারিস (Kamala Harris) নির্বাচনের ময়দানে নেমেছেন। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। এর মধ্যে ভারতীয় বংশদ্ভুত কমলার হয়ে প্রচারে (Kamala Harris' presidential campaign) এ আর রহমান।
অবাক হচ্ছেন! হ্যাঁ, এটাই বড় সত্যি। একটি ৩০ মিনিটের ভিডিও রেকর্ড করেছেন অস্কারজয়ী এই সঙ্গীতশিল্পী (A R Rahman) । যা নির্বাচনের ময়দানে কমলা হ্যারিসকে উৎসাহ দেবে। সবথেকে বড় ব্যাপার, এ আর রহমান দক্ষিণ এশিয়ার প্রথম কোনও শিল্পী, যিনি কমলা হ্যারিসকে সমর্থন করছেন (2024 US elections) ।

এএপিআই ভিকট্রি ফান্ডের (AAPI Victory Fund) সভাপতি শেখর নরসিমহান (Shekar Narasimhan) জানিয়েছেন, আমেরিকার অগ্রগতির পক্ষে যে সমস্ত নেতা এবং শিল্পীরা আওয়াজ তুলছেন তাঁদের সঙ্গে দাঁড়িয়েছেন এআর রহমানও। এটা কোনও সাধারণ কনসার্ট নয়, আমরা আগামীদিনে কেমন ভবিষ্যৎ দেখতে চাই সেই বার্তাই তুলে ধরা হবে মঞ্চ থেকে। একই সঙ্গে আমেরিকার মানুষকে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আবেদন জানানো হবে বলে জানান শেখর নরসিমহান। আর সেখানেই এআর রহমানের বার্তা এবং পারফর্মেন্স থাকবে বলেও দাবি।
13 অক্টোবর প্রসারিত হবে
নির্বাচনের ক্ষেত্রে এই কনসার্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে দাবি এএপিআই ভিকট্রি ফান্ডের (AAPI Victory Fund) সভাপতি শেখর নরসিমহান (Shekar Narasimhan) এর। ভোটারদের নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই অনুষ্ঠান এবিএস, টিভি এশয়া সহ একাধিক জায়গায় দেখানো হবে বলেও জানানো হয়েছে। আগামই ১৩ অক্টোবর রাত ৮ টা থেকেই তা দেখানো হবে বলে জানানো হয়েছে।
জানা যাচ্ছে, ৩০ মিনিটের রেকর্ডেড ভিডিও'তে একাধিক বিখ্যাত গান থাকবে রহমানের। এমনকি থাকবে বার্তাও। ইতিমধ্যে এএপিআই ভিকট্রি ফান্ডের (AAPI Victory Fund) এর তরফে একটি টিজার জারি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, আগামী নভেম্বর মাসেই আমেরিকায় নির্বাচন রয়েছে। মানুষ বেঁছে নেবেন দেশের প্রেসিডেন্টকে। এই নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে বাকযুদ্ধ চলছে।
দুজনেরই আশা আমেরিকার মানুষ তাঁদেরকেই ভোট দেবেন। যদিও শেষমেশ কি হয় তা তো সময় বলবে। তবে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের হয়ে এ আর রহমানের ৩০ মিনিটের রেকর্ডেড বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications