হিট- ফ্লপের ইঁদুর দৌড় থেকে দূরে বলিউডের কয়েকটি অভিনয় , যা মন ছুঁয়ে গেল
২০১৭ বিদায়ের পথে, দরজায় কড়া নাড়ছে আরও একটি নতুন বছর, ২০১৮। এই গোটা বছরে পাওয়া না পাওয়া অনেক কিছুই আছে।
২০১৭ বিদায়ের পথে, দরজায় কড়া নাড়ছে আরও একটি নতুন বছর, ২০১৮। এই গোটা বছরে পাওয়া না পাওয়া অনেক কিছুই আছে। তবে প্রাপ্তির ঝুলি ভরে উপচে গেছে অনেকক্ষেত্রে। এখন বছর শেষের পথে এসে ফিরে দেখা সেই অধ্যায়ের কয়েকটি পাতা। এখন বিষয় বলিউড।

হিট -ফ্লপের বাইরে সেরারা
২০১৭ -র বক্সঅফিসে অনেক হিট -ফ্লপ দেখেছে। সেসব নিয়ে আলোচনাও কম হয়নি। তবে আজকের আলোচনা হিট-ফ্লপের তকমা ঝেড়ে ফেলে একদম অন্য। সিলভার স্ক্রিনে দাপটের সঙ্গে যে চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন অভিনেতারা এখন তাঁদের নিয়ে কথা।

হৃত্বিক রোশন -কাবিল
মহেঞ্জোদড়ো ছবিতে নিজের ফ্যানদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। কিন্তু তার থেকে অনেকটা পথ হেঁটে কাবিলে অন্ধের চরিত্রে যেভাবে অভিনয় করেছেন হৃতিক রোশন তা কিন্তু ফ্যনদের মন জয় করে নিয়েছে। বক্স অফিসে অবশ্য সিনেমাটি মাঝারি মানের ব্যবসা করেছে। কিন্তু হৃতিকের পারফরম্যান্সকে সমাদর করেছেন সকলই। শারীরিক প্রতবন্ধকতা সত্ত্বেও কীভাবে বদলা নেওয়া এক পুরুষের চরিত্রে অভিনয় করেছেন হৃতিক তা নিয়ে সমালোচকরাও খুশি হয়েছেন।

রণবীর কাপুর -জগ্গা জাসুস
রণবীর কাপুর যে জাত অভিনেতা সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যেভাবে প্রতিটা চরিত্রের জন্য নিজেদেক বদলে ফেলেন রণবীর তা সকলের শেখা উচিত। এরকমই এক পারফরম্যান্স ফের এ বছর তিনি দিলেন জগ্গা জাসুস সিনেমায়। প্রোডিউসার হিসেবে এই ছবিতে বলিউডে ডেবিউ করলেন রণবীর । ছবি বক্স অফিসে ফ্লপ তকমা পায়। কিন্তু একেবারে আন্তর্জাতিক মানে র ছবি ছিল এই জগ্গা জাসুস । যেখানে একজন তোতলা কিশোরের ভূমিকতেও দারুণভাবে মানিয়ে গিয়েছিলেন রণবীর কাপুর।

বরুণ ধাওয়ান -বদ্রীনাথ কী দুলহনিয়া
বদ্রীনাথ কী দুলহনিয়া ছবিতে আলিয়া ভাটের চরিত্রায়ন নিয়ে সকলেই প্রচুর প্রশংসা করেছেন। ছবিতে মুখ্য চরিত্র ছিলেন আলিয়াই। কিন্তু আলিয়ার ছায়ায় থেকেও নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন বরুণ ধাওয়ান। একজন ছোট শহরের বড় মনের ছেলের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন বরুণ। বছর শেষে-র জুড়য়া -২ বক্স অফিসে ধামাল মাচালেও সেখানে বরুণের বিশেষ কিছু করার ছিল না। এখানে সেটাই দারুণ ভাবে দেখিয়ে দিয়েছেন দারুণ চিত্রনাট্য হলে তিনি কিভাবে মন কেড়ে নিতে পারেন।

রাজকুমার রাও- নিউটন
বাহুবলী -২ বাদ দিয়ে বাকি ২০১৭ টা পুরোটাই রাজকুমার রাওয়ের -এরকম বললে কিন্তু বড় একটা ভুল বলা হবে না। বছরের শুরু থেকে একের পর এক ট্র্যাপড, বেহেন হোগি তেরি, বরেলি কী বরফি, শাদি ম্যায় জরুর আনা, থেকে বছর শেষের ওয়েব সিরিজ- বোস -ডেড অর অ্যালাইভ। সবেতেই অভিনয় দক্ষতার দারুণ নজির গড়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি প্রশংসিত ভেঞ্চার নিউটন। দায়িত্বশীল নির্বাচন অফিসারের চরিত্র অসম্ভব দক্ষতায় ফুটিয়ে তুলেছেন তিনি। যাকে বছরের সেরা অভিনয়ও বলছেন সমালোচকদের এক অংশ।

ইরফান খান - হিন্দি মিডিয়াম
চূড়ান্ত ব্যঙ্গাত্মক ছবি হয়েও বক্স অফিসে ধামাকা ফেলে দেওয়া ছবি ইরফান খান অভিনীত হিন্দি মিডিয়াম। বর্তমানের প্চলিত সিস্টেমের মুখে বড়সড় এক থাপ্পড় এই ছবিটি। ছবিতে নিজের সন্তানকে সেরা স্কুলে ভর্তির অপেক্ষায় থাকা এক বাবা-র চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন জাত অভিনেতা ইরফান খান। ছবির বক্তব্য় পেশের ধরণে ছবিটে বড় সংখ্যায় দর্শকের কাছে পৌঁছে গেছে।

অক্ষয় কুমার -জলি এল এল বি-২
অক্ষয় কুমারের সব ছবিই এবার বক্স অফিসে মন্দ বাণিজ্য করেনি। টয়লেট এক প্রেমকথা তাঁর কেরিয়ারের এখনও অবধি সবচেয়ে বড় হিট। অন্যদিকে জলি এলএলবি -টুতে ও তাঁর অভিনয় মন ছুয়ে গেছে। নাম শাবানায় তাঁর উপস্থিতি ক্যামিও রোলে থাকলেও সেই ছবিও বক্স অফিসে মন্দ ব্যবসা করেনি। টয়লেট এক প্রেমকথা ছবিতে দারুণ ভাবে গ্রাম্য রাজনীতিকে দূরে ঠেলে এক পরিবর্তনের পথে হাঁটা যুবকের রোলেও কাঁপিয়ে পারফম্যান্স ছিল খিলাড়ির।

বিক্রান্ত মাসি- ডেথ ইন এ গঞ্জ
প্রতিভা থাকলে তা দূরে সরিয়ে রাখা যায় না। আর সেটাই প্রমাণ করছেন বিক্রান্ত মাসে। যেখানে মেনস্ট্রিম ছবিতে তাঁকে হিরোর বন্ধুর ভূমিকায় দেখা যায়, সেখানেই ডেথ ইন গঞ্জে তাঁর অভিনয় দক্ষতা সকলের মন কেড়ে নিয়েছে। এমনকি হাফ গার্লফ্রেন্ডে মূল চরিত্র না হয়েও অর্জুন কাপুরকে ছাপিয়ে গেছেন তিনি।

উল্লেখযোগ্য অভিনয় দক্ষতা
এছাড়াও যেচরিত্রগুলোর কথা না বললেই চলে না সেটা সিক্রেট সুপারস্টারে আমির খান, শাহরুখ খানের রইস, অনলি কাপুরের মুবারকন, আয়ুষ্মান খুরানা বরেলি কী বরফি, নওয়াজউড্ডিন সিদ্দিকি বাবুমশায় বন্দুবাজ। এই ছবিতে এই রোগলুলিকেও প্রাণবন্ত করে তুলেছেন এই সব অভিনেতারা।












Click it and Unblock the Notifications