মাদক কাণ্ডে ফের বিপদে ভারতী সিং ও তাঁর স্বামী, দাখিল ২০০ পাতার চার্জশিট
নারকোটিক ডিপার্টমেন্ট ২০০ পাতার একটি চার্জশিট দাখিল করেছে কৌতুক অভিনেত্রী ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাছিয়ার বিরুদ্ধে। দুই বছর আগেই এই মাদক কাণ্ডে জড়িয়েছিল দম্পতির নাম। তাঁদের ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল এই মাদক কাণ্ডে। তবে পরে তাঁরা দুজনেই ছাড়া পেয়েই গিয়েছিলেন।

দাখিল করা হল চার্জশিট
২ বছর পর ওই দুজনের নামে দাখিল করা হল চার্জশিট। ভারতী এবং হর্ষকে বেল দেওয়া হয়েছিল বিশেষ এনডিপিএস কোর্টের তরফে। সেখানে শুনানি হয় এবং মেলে ছাড়। ২০২০ সালের ২১ নভেম্বর এই ঘটনা ঘটে। তাঁদের থেকে পাওয়া গিয়েছিল গাঁজা। সেটি পাওয়া গিয়েছিল তাঁদের অন্ধেরির বাড়ি থেকেই। পাওয়া গিয়েছিল ৮৬.৫ গ্রাম গাঁজা। বলিউডে ড্রাগের ব্যাবহার এই তল্লাশি চালাচ্ছিল এনসিবি। তল্লাশি চালানো হয় ভারতীর বাড়িতে।।পাশাপাশি তাঁদের ব্যক্তিগত অফিসেও এই অভিযান চালানো হয়েছিল।
মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই ড্রাগ নিয়ে ধরপাকড় বাড়ায় মুম্বই পুলিশে। বিশেষ নজরে ছিল ভারতী সিং। সুশান্তের মৃত্যুর ঘটনায় পরে গ্রেফতার করা হয়েছিল সুশান্তের গার্লফ্রেন্ড রেয়া চক্রবর্তী , তাঁর ভাই সৌইক, কিছু কর্মচারী। এনডিপিএসের বিভিন্ন ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে যারা সেই সময় ড্রাগ কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তাঁরা সবাই এখন ছাড়া পেয়ে গিয়েছেন।

বেআইনি মাদক সেবনের অভিযোগ
ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে বেআইনি মাদক সেবনের অভিযোগ ওঠে। সেই মতো ভারতী সিংয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালান নারকোটিক্স কন্ট্রোল বিওরোর আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। সেই সূত্রেই আজ ভারতী ও তাঁর স্বামীকে মুম্বই অফিসে ডেকে পাঠায় নারকোটিকস কন্ট্রোল বিউরো। জিজ্ঞাসাবাদের পর ভারতীকে গ্রেফতার করা হয়।

সেই সময়ে
সেই সময়ে অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। তারও আগে বলিউডের বিখ্যাত প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়ি থেকে তাঁর স্ত্রী শাবানা সৈয়দকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফিরোজকেও জিজ্ঞাসাবাদ করে এনসিবি।

ভারতী সিং
ভারতী সিং একজন কমেডিয়ান। তিনি প্রচুর শো হোস্ট করেছেন। বিশেষ করে লাফটার চ্যালঞ্জে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তাঁর স্বামীর সঙ্গে ভারতী অনেক রিয়েলিটি শো উপস্থাপনা করেছেন। ভারতী এখন একটি গানের রিয়েলিটি শো হোস্ট করছেন। তাঁদের একটি সন্তান রয়েছে। এর মধ্যেই ঘটল এই ঘটনা। নারকোটিক ডিপার্টমেন্ট তাঁদের দুজনের নামে বড় চার্জশিট বানিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications