Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জন্মদিন সেলিব্রেট করতে দুবাই, ভক্তের সেলফিতে ধরা পড়ে গেলেন কিয়ারা–সিদ্ধার্থ,‌ ভাইরাল ছবি

'‌শেরশাহ'‌ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকে বি-টাউনে হট টপিক হয়ে উঠেছেন কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। এই জুটি বড় পর্দায় রোম্যান্সের পাশাপাশি বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন। একাধিক সময়ে সিদ্ধার্থ ও কিয়ারা একসঙ্গে ছবি দিয়ে থাকেন। যা তাঁদের ভক্তদের এটা ভাবতে বাধ্য করে যে এঁরা দু'‌জন একে-অপরকে ডেট করছেন। যদিও কিয়ারা বা সিদ্ধার্থ দু'‌জনের কেউই তাঁদের এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে এবার এই দু'‌জনকে একসঙ্গে দেখা গেল দুবাইতে।

দুবাইতে একসঙ্গে কিয়ারা–সিদ্ধার্থ

৩১ জুলাই কিয়ারার বার্থডে, আর তার আগের দিন রাতে দুবাইতে দেখা মিলল কিয়ারা ও সিদ্ধার্থের। শেরশাহ অভিনেতাদের সঙ্গে ভক্তের তোলা এই ছবি এখন ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছে। ছবিতে, সিদ্ধার্থ ও কিয়ারা তাঁদের এক ভক্তের সঙ্গে অ্যালফ্ট পাম জুমেরাতে ছবি তুলেছেন। সিদ্ধার্থ পরে রয়েছেন সাদা রঙের ডেনিম শার্ট ও কিয়ারার পরনে র‌য়েছে কালো রঙের পোশাক।

ব্রেক–আপের গুজব

কিছুদিন আগেই কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল যে কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে ব্রেক আপ হয়ে গিয়েছে। কিন্তু সেটা যে ডাঁহা মিথ্যা তা প্রমাণিত হল কিয়ারার সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ভুল ভুলাইয়া ২-এর স্ক্রিনিংয়ের সময়। যেখানে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। এটাই ছিল তাঁদের সম্পর্ক ব্রেকআপের‌ গুজব উড়িয়ে দেওয়া। সম্প্রতি কফি উইথ করণ চ্যাট শোতে এসে অনন্যা পাণ্ডে পরোক্ষভাবে নিশ্চিত করেছেন যে সিদ্ধার্থ ও কিয়ারা একে-অপরকে ডেট করছেন। করণ অনন্যাকে কিয়ারার সম্পর্কের অবস্থা সম্পর্কে যখন প্রশ্ন করেন তখন খুব নাটকীয়ভাবে অনন্যা জবাব দেন, '‌কিয়ারার রাতগুলো খুব দীর্ঘ কাটছে (‌হার রাতাস আর ভেরি লম্বিয়া)‌'‌। এটি কিয়ারা ও সিদ্ধার্থের সিনেমা শেরশাহ-এর গান।

কিয়ারা–সিদ্ধার্থের হাতে একাধিক সিনেমা

কাজের দিক দিয়ে কিয়ারাকে সম্প্রতি দেখা গিয়েছে ভুল ভুলাইয়া ২-তে, বিপরীতে কার্তিক আরিয়ান এবং টাবু। এরপর কিয়ারা ও বরুণ ধাওয়ানকে একসঙ্গে দেখা যায় রাজ মেহতার যুগ যুগ জিও সিনেমায়। যেখানে অনিল কাপুর ও নীতু সিংও ছিলেন। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে সাগর আম্ব্রে ও পুষ্কর ওঝার পরিচালিত ছবি যোধা-তে। যেটি এই বছরের ১১ নভেম্বরে মুক্তি পাবে। এই সিনেমায় দিশা পাটানি ও রাশি খান্নার সঙ্গে অভিনেতাকে দেখা যাবে। এছাড়াও সিদ্ধার্থের হাতে রয়েছে ইন্দ্র কুমারের থ্যাঙ্ক ইউ।

পরোক্ষভাবে সিলমোহর পড়ল

পরোক্ষভাবে সিলমোহর পড়ল

প্রসঙ্গত, শেরশাহ সিনেমার পর থেকেই কিয়ারা-সিদ্ধার্থের মধ্যে রোম্যান্স শুরু হয়। একাধিক জায়গায়, পার্টিতে এঁদের দু'‌জনকে একসঙ্গে দেখা যেতে থাকে। তবে কিয়ারা বা সিদ্ধার্থ কেউই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। মাঝে ব্রেকআপের গুজব শোনা গেলেও তাঁরা যে একসঙ্গে রয়েছেন তা প্রমাণিত। তবে দুবাইয়ের এই ছবি যে তাঁদের সম্পর্কে পরোক্ষভাবে সিলমোহর বসালো তা বলার অপেক্ষা রাখে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+