অবশেষে শাপ মুক্তি, দীর্ঘ চিকিৎসায় করোনা দশা কাটিয়ে ঘরে ফিরছেন গায়িকা কণিকা কাপুর

অবশেষে সুস্থ তিনি। করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর।

অবশেষে সুস্থ তিনি। করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। লখনউয়ে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত ৯ মার্চ লন্ডন থেকে মুম্বই ফেরার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

 করোনা মুক্ত কণিকা

করোনা মুক্ত কণিকা

বলিউডের জনপ্রিয় বেবি ডল সিঙ্গার কণিকা কাপুর অবশেষে সেরে উঠেছেন। করোনা থাবা থেকে বেরিয়ে এসেছেন তিনি। ষষ্ঠ পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে তাঁর। লখনউয়ে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েড মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। লন্ডন থেকে ফেরার পরেই গত ৯ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় গায়িকা। তাঁর পরিবারের সকলকে আইসোলেশনে পাঠানো হয়েছিল।

করোনা সংক্রমণ নিয়েই পার্টি

করোনা সংক্রমণ নিয়েই পার্টি

লন্ডন থেকে মুম্বইয়ে ফেরার পর করোনায় সংক্রামিত হয়েছিলেন তিনি। কিন্তু নিজেকে কোয়ারেন্টাইনে না রেেখই পার্টি করেছিলেন বলিউড গায়িকা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন নেতা মন্ত্রী থেকে তাবর সেলিব্রিটি। কণিকার পার্টিতে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তাঁর ছেলে। কণিকা করোনা আক্রান্ত হয়েছে খবর পাওয়ার পরেই নিজেদের কোয়ারেন্টাইনে রেখেছিলেন তাঁরা। বিদেশ সফরের তথ্য গোপন করার অভিযোগে বলিউড সহ সব মহলেই সমালোচিত হয়েছেন কণিকা কাপুর।

 বলিউডে বিপুল আক্রমণ

বলিউডে বিপুল আক্রমণ

দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বলিউডের তারকাদের কাছেও বিপুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল কণিকা কাপুরকে। সমালোচনার চোটে নিজের ইনস্টাগ্রাম ছেড়ে গিয়েছিলেন তিনি। তবে এই পরিস্থিতিতে কণিকার পাশে দাঁড়িয়েছিলেন সোনম কাপুর। যদিও সেসময় কণিকাকে সমর্থন করার জন্য সোশ্যাল মিডিয়ায় বিপুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোনম কাপুরকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+