গুরুতর অসুস্থ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, ফের অসুস্থ দিলীপও
গুরুতর অসুস্থ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, ফের অসুস্থ দিলীপও
গুরুতর অসুস্থ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্ত্রী রত্না পাঠক। চিকিৎসকরা জানিয়েছেন নিউমোনিয়া হয়েছে বলিউড অভিনেতার। তবে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। এদিকে আবার ফের হাসপাতালে ভর্তি হয়েছেন দিলীপ কুমার।

সূত্রের খবর ২ দিন আগেই নাসিরুদ্দিন শাহকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কোভিড আক্রান্ত কিনা অভিনেতা তা এখনও জানা যায়নি। ৭০ বছর বয়স হয়েছে বলিউড অভিনেতার। নাসিরুদ্দিন শাহের সেক্রেটারি জানিয়েছেন গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর ফুসফুসে একটি স্পট ধরা পড়েছে। তাতেই বোঝা গিয়েছে যে ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। এখন অনেকটাই স্থিতিশীল তাঁর অবস্থা। সব কিছু ঠিক থাকলে আগামী দুই একদিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন িচকিৎসকরা।
মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ফের ভর্তি করা হয়েছে বলিউড অভিনেতা দিলীপ কুমারকে। ফের তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন আগে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন প্রবীণ এই বলিউড অভিনেতা। ফের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আবার আজ সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মন্দিরা বেদীর স্বামী পরিচালক রাজ কৌশল। ভোর সাড়ে চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে হাসপাতানে নিয়ে যাওয়ার আগেই মারা যান রাজ কৌশল। টুইটে এই খবর জানিয়েছেন পরিচালক ওনির।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications