ফের বায়োপিক! বড় প্রোজেক্ট সৃজিতের হাতে, তাপসী পান্নুকে কোন ভূমিকায় কাস্ট করছেন পরিচালক
ফের বায়োপিক! বড় প্রোজেক্ট সৃজিতের হাতে, তাপসী পান্নুকে কোন ভূমিকায় কাস্ট করছেন পরিচালক
অনেক দিন ব্রেক নেওয়ার পর ফের পরিচালনা শুরু করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার তাঁর হাতে রয়েছে বড় প্রোজেক্ট। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সেরা ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক সেলুলয়েডে ফুটিেয় তুলবেন তিনি। ছবির নাম রাখা হয়েছে সাবাশ মিঠু। এই ছবিতে তিনি কাস্ট করা হয়েছে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে।

ফের পরিচালনায় সৃজিত
অনের দিন ধরেই ক্যামেরা নিয়ে কাজ করছিলেন না সৃজিত। বাংলাদেশি অভিনেত্রী মিথিলার সঙ্গে বিয়ে। তারপর হানিমুন। এই রকম একাধিক জায়গায় তাঁকে দেখা গিয়েছে। কিন্তু পরিচালনায় দেখা যায়নি সৃজিতকে। বাংলাদেশে শ্বশুরবাড়িতে গিয়ে গো মাংস খাওয়া নিয়েও সৃজিতকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। দুর্গাপুজোয় ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলন সৃজিত।

ফের পরিচালনায় ফিরছেন সৃজিত
দীর্ঘ সময় পর ফের সৃজিত মুখোপাধ্যায়কে পরিচালকের ভূমিকায় দেখা যাবে। এর আগে তাঁর পরিচালিত একাধিক ছবি পুরস্কার পেয়েছে। জাতিশ্বর পুরস্কার পেয়েছে। এবার বলিউডের অভিনেত্রী নিয়ে পরিচালনায় নামছেন সৃজিত। এবার ভারতীয় মহিলা ক্রিকেট টিেমর সেরা ক্রিকেটার মিতালি রাজের জীবন নিয়ে ছবি করবেন তিনি। ছবির নাম রেখেছেন সাবাশ মিঠু। ছবিতে মিতালি রাজের ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু।

শুটিং শুরু হয়েছিল এপ্রিলেই
যদিও আগেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছিল। দেড় বছর ধরে এই ছবিটি নিয়ে কাজ চলছিল। এপ্রিল মাসে শ্যুটিং শুরু হয়। তার পরিচালনা করছিলেন রাহুল ঢোলাকিয়া। তিনি হঠাৎ করে পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন। তারপরেই নির্মাতার সৃজিতকে অফার দেন। তাতে রাজি হয়ে যান সৃজিত। নির্মাতা তরুন আদর্শ টুইটে সৃজিতের নাম ঘোষণা করেছেন।

ভীষণ খুশি সৃজিত
একে মিতালি রাজের মতো সেরা ক্রিকেটারের জীবনী তার উপরে বলিউড তারকা তপসী পান্নুকে কাস্ট করার সুযোগ। দুই অফারেই ভীষণভাবে উদ্দীপিত সৃজিত। তিনি জানিয়েছেন এর চিত্রনাট্য ভীষণ ভাল। যত দ্রুত সম্ভব সেটা সিলভার ক্রিনে আনার চেষ্টা করবেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications