Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই শর্ত রেখে বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন, নাতনির পডকাস্টে এসে অকপট জয়া বচ্চন

বলিউডে বর্ষীয়ান তারকা দম্পতিদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ৬ ফুটের লম্বা অমিতাভকে বিয়ে করেন ছোটখাটো জয়া। আগামী বছরই তাঁদের বিয়ের ৫০ বছর পূর্তি হতে চলেছে। তবে সম্প্রতি এক পডকাস্টে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন তাঁর বিয়ের কিছু গোপন তথ্য ফাঁস করেন। তিনি জানান অমিতাভ তাঁকে একটা শর্তেই বিয়ে করতে রাজি ছিলেন তা হল অভিনেতার স্ত্রী ৯-৫টার চাকরি যেন না করেন। ‌

কোন শর্তে জয়াকে বিয়ে করেন অমিতাভ

জয়া বচ্চনের নাতনি নব্যার '‌হোয়াট দ্য হেল নব্যা'‌ পডকাস্টে এসে '‌শোলে'‌ অভিনেত্রী বলেন, '‌আমরা অক্টোবরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ সেই সময় আমার কাজ কিছুটা কম ছিল। সেই সময় উনি (‌বিগ বি)‌ আমায় বলেন যে তিনি কখনই এমন স্ত্রী চান না যে ৯টা ৫টার চাকরি করবে। কাজ কর এবং তুমি অবশ্যই কাজ করবে কিন্তু নিয়মিত নয়। অমিতাভ আমায় সিনেমা বেছে করতে এবং সঠিক মানুষের সঙ্গে কাজ করার পরামর্শ দেয়।'

অক্টোবরের বদলে জুন মাসে বিয়ে

জয়া এরপর এও জানিয়েছেন যে কেন তাঁরা অক্টোবরের বদলে জুন মাসে বিয়ে করেন। তাঁদের '‌জঞ্জীর'‌ সিনেমা হিট হওয়ার পর পাওয়ার কাপল ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বিগ বি-এর অভিভাবকরা সেই সময় জানিয়েছিলেন যে একসঙ্গে ঘুরতে যেতে হলে তাঁদের অবশ্যই আগে বিয়ে করে নিতে হবে। তাই অমিতাভ-জয়া তাঁদের বিয়ে অক্টোবর থেকে জুনে এগিয়ে নিয়ে আসেন। ১৯৭৩ সালের ৩ জুন জয়া বচ্চনের দিদার মুম্বইয়ের বাড়িতে এই বিবাহ বাসর বসে। আগামী বছর এই জুটি তাঁদের ৫০তম বিবাহ বার্ষিকী উদযাপন করবেন।

কুল দিদা হিসাবে ধরা দিলেন জয়া

জয়া এই আলোচনায় '‌আধুনিক ভালোবাসা:‌ রোম্যান্স ও আক্ষেপ'‌ নিয়েও কথা বলেন। এই পডকাস্টে তাঁর সঙ্গে মেয়ে শ্বেতা বচ্চনও ছিলেন। এই আলোচনায় জয়া জানান যে বিয়ে ছাড়া যদি নব্যা নন্দা সন্তান নিতে চান তাতে জয়া বচ্চনের কোনও আপত্তি নেই। জয়া এও জানান যে তাঁরা অক্টোবরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই কারণেই যে জয়া তাঁর সব সিনেমার শুটিং সেই সময় শেষ করে ফেলতে পারতেন। জয়া এরপর বলেন, 'আমাদের সময়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ ছিল না। কিন্তু এখনকার প্রজন্মের সেটা আছে এবং তারা ব‍্যবহারও করছে। আর করবে নাই বা কেন? দীর্ঘ সম্পর্কের জন‍্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। দৈহিক সম্পর্ক না থাকলে সম্পর্ক বেশিদিন টিকবে না। শুধু ভালবাসা, তাজা হাওয়া আর মানিয়ে নেওয়ার মধ‍্যে দিয়ে ভাল থাকা যায় না আমার মতে।'‌‌ এরপরেই নাতনি নভ‍্যার জন‍্য পরামর্শ দেন জয়া, এখন যেহেতু রোম‍্যান্স অনেক কমে গিয়েছে, তাই নভ‍্যার উচিত নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা। জয়া খুব স্পষ্ট করেই বলেন, '‌আমার কোনও অসুবিধা নেই যদি তুমি বিয়ে ছাড়াই সন্তানের জন্ম দাও। আমার কোনো অসুবিধাই নেই।'‌

জয়ার আধুনিক চিন্তাভাবনা অবাক করবে

প্রসঙ্গত, জনসমক্ষে জয়ার ভাবমূর্তি কোনোদিনই খুব একটা ভাল ছিল না। বরাবর তাঁকে বদমেজাজি, অভদ্র রূপেই দেখা গিয়েছে সবার সামনে। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে জয়া যেমন ব‍্যবহার করেন তাতে অনেকেই তাঁর উপরে খাপ্পা হয়ে থাকেন। কিন্তু জয়ার এই চিন্তাভাবনা অনেকেরই দৃষ্টিভঙ্গী বদলাতে সহায়তা করবে। কাজের ক্ষেত্রে জয়াকে পরবর্তীকালে দেখা যাবে করণ জোহরের আগামী সিনেমা '‌রকি অউর রানী কি প্রেম কাহানি'‌তে। যেখানে রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি ও ধর্মেন্দ্রকে দেখা যাবে প্রধান চরিত্রে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+