Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দীপাবলির পার্টিকে আরও জমজমাট করতে চালান বলিউডের এই গানগুলি

দীপাবলি মানেই আলোর উৎসব। এসময় পুরো বাড়ি আলো দিয়ে সাজিয়ে তোলেন সকলেই। প্রদীপের আলোয় ঘরের প্রতিটি কোণার অন্ধকারও এই সময় দূর হয়ে যায়। দীপাবলি মানেই অতিথিদের বাড়িতে আগমন। তাছাড়া অনেকেই বন্ধুদের সঙ্গে আনন্দ করতে ব্যস্ত থাকেন।

এই দীপাবলিতে আপনিও কি বাড়িতে পার্টির আয়োজন করছেন, তাহলে এই সুন্দর সন্ধ্যায় আপনিও কিন্তু এই গানগুলির তালে তালে নাচতে পারেন। এতে আপনার দীপাবলি খুব আকর্ষণীয় হয়ে উঠবে। দেখুন কোন গানগুলি আজকে আপনি বাজাবেন।

Diwali

  • দিল্লি ৬

আপনি কিন্তু এই বিশেষ দিনে বলিউডের বিখ্যাত সিনেমা দিল্লি ৬-এর গেন্দা ফুল গানটি আপনি বাজাতে পারেন। এই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা অভিষেক বচ্চন।

  • কাপুর অ্যান্ড সন্স

এই আলোর উৎসব আপনিও খুশি, মজায় কাটিয়ে দিন। আজকের পার্টির সেরা গান হবে কাপুর অ্যান্ড সন্স সিনেমার কার গয়ি চুল। এই বিখ্যাত সিনেমায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা।

  • বদ্রীনাথ কী দুলহানিয়া

দীপাবলির পার্টি করবেন আর নাচের গান চালাবেন তাই আবার হয় নাকি! তাহলে আজকের পার্টিতে বদ্রীনাথ কী দুলহানিয়া সিনেমার তাম্মা তাম্মা গানটিতে একবার হলেও কোমর দুলিয়ে নিন। এই সিনেমায় বরুণ ধাওয়ান আর আলিয়া ভাটের জুটিকে সকলেই খুব পছন্দ করেছেন।

  • বদ্রীনাথ কী দুলহানিয়া

দীপাবলি হোক কিংবা যেকোনও পার্টিতে বদ্রীনাথ কী দুলহানিয়া সিনেমার গান না চালালে হয় নাকি। আপনিও কিন্তু আজকের পার্টিতে বন্ধু, কাছের মানুষের সঙ্গে বদ্রীনাথ কী দুলহানিয়া গানটিতে নাচতে পারেন। সারা বছরের ক্লান্তিকে মুছে ফেলে আজকের সন্ধ্যার পার্টিকে করে তুলুন আনন্দময়।

  • ব্যাড নিউজ

চলতি বছরই মুক্তি পেয়েছে ব্যাড নিউজ সিনেমাটি। এখানে অভিনয় থেকে নাচে সকলের মন জয় করে নিয়েছেন বলিউড জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। এই সিনেমার বিখ্যাত গান তবা তবা। এই গানটি কিন্তু দীপাবলির পার্টিতে বাজানোর একদম সেরা গান বলা চলে।

  • মিমি

মিমি সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে আপনার। এখানে কৃতি স্যাননের পরমা সুন্দরী গানটি ভোলা যায় না। পার্টিতে এই গানটি চলবে, তা আবার হয় নাকি। আজকের দীপাবলির পার্টিকে আরও মজাদার করুন এই গানটি বাজিয়ে।

  • টাইগার থ্রি

সলমন খান ও ক্যাটরিনা কাইফের জুটিতে আরেকটি জনপ্রিয় গান হল লেকে প্রভু কা নাম। এই গানটি ডান্স কিন্তু খুব জনপ্রিয়। দীপাবলির পার্টিতে আপনিও বাজিয়ে ফেলুন এই জনপ্রিয় গানটি।

  • স্ত্রী ২

আজকের দীপাবলির পার্টিতে আপনি স্ত্রী ২ সিনেমার আই ই নেহি গানে নেচে ঝড় তুলতে পারবেন। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাওয়ের এই গানটি যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না।

  • কভি খুশি কভি গম

অমিতাভ ও জয়া বচ্চনের কভি খুশি কাভি গম সিনেমার শাভা শাভা গানটি দীপাবলির পার্টির জন্য একদম সেরা গান। পরিবারের সকলের সঙ্গে আজ আপনিও একটু আনন্দ করে কোমর দুলিয়ে নিন এই গানের তালে। আনন্দের সঙ্গে, এই সুন্দর গানগুলির তালে , আপনিও খুশি, মজায় দীপাবলি কাটান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+