কেন এদিনেই পালিত হয় ‘বিশ্ব রক্তদাতা দিবস’, কতদিন অন্তর অন্তর রক্ত দান করতে পারবেন আপনি?
মানবদেহে রক্তের বিশেষ গুরুত্ব রয়েছে। একজনের রক্তের কয়েক ফোঁটা অন্য কাউকে দিতে পারে একটা নতুন জীবন। প্রতিবছর ১৪ জুন পালিত হয় 'বিশ্ব রক্তদাতা দিবস’ অর্থাৎ 'World Blood Donor Day’।
রক্তদানের মাধ্যমে একজন দাতা কারোর জীবন বাঁচানোর মতো মহৎ কাজও করে থাকেন। রক্তদানের গুরুত্ব তুলে ধরার জন্যই প্রতিবছর ১৪ জুন পালিত হয় এই বিশেষ দিন।

- কেন এদিন পালন করা হয় 'বিশ্ব রক্তদাতা দিবস’
এই বিশেষ দিনে বিভিন্ন স্থানে, পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সাল ১৯৩০, ABO রক্তের গ্রুপ সিস্টেম এবং আধুনিক রক্ত সঞ্চালনের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন অস্ট্রিয়ান-আমেরিকান ইমিউনোলজিস্ট এবং প্যাথোলজিস্ট কার্ল ল্যান্ডস্টেইনার। তাঁর জন্মদিন উপলক্ষে বেছে নেওয়া হয় ১৪ জুন দিনটিকে।
- কত বছর বয়সীরা দিতে পারবেন রক্ত
১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে ব্যক্তিরাই কিন্তু রক্ত দিতে পারেন। তাদের ওজন কমপক্ষে ৪৬ কেজি হতে হবে। হিমোগ্লোবিন কমপক্ষে ১২.৫ গ্রাম থাকতেই হবে। আবার রক্ত দিতে চাইলে তার কিছু পরীক্ষাও কিন্তু আগে করানো হয়।
- কতদিন অন্তর অন্তর রক্ত দান করা যায়?
প্রত্যেকটি মানবদেহের শরীরে উপস্থিত লোহিত রক্তকণিকা ৯০ থেকে ১২০ দিনের মধ্যেই তার কাজ শেষ করে। তাই প্রতিদিন মাস অন্তর রক্ত দেওয়ার স্বাস্থ্যের জন্য ভালো। সেই রক্ত আপনার অসহায় মানুষকে বা যাদের রক্তের দরকার তাদের জীবনকে বাঁচিয়ে দিতে পারে।
- কারা রক্ত দিতে পারবেন না
চিকিৎসকের মতে, যাদের হিমোগ্লোবিনের মাত্রা শরীরে কম তারা কিন্তু কখনোই রক্ত দিতে পারেন না। সেই সঙ্গে কোনও ব্যক্তি যদি কঠিন কোনও অসুখে আক্রান্ত হন বা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক জাতীয় কোনও ওষুধ খান তারাও কিন্তু রক্ত দিতে পারেন না। দু’মাস বা ৫৬ দিন অন্তর আপনি রক্ত দিতে পারেন। তার মাঝে আর নয়।
আপনি যদি উচ্চ বা নিম্ন রক্তচাপে ভোগেন তাহলে ভুলেও রক্তদান করবেন না। আবার যক্ষা রোগীদেরও রক্ত দেওয়া উচিত নয়। কারণ এইসব রক্ত অন্য জনের শরীরে গিয়ে তিনিও সেই রোগে আক্রান্ত হতে পারেন। তাই রক্ত পরীক্ষা না করেই রক্ত দেওয়া উচিত নয়।
- উদ্দেশ্য
সারা বিশ্বে বিশ্ব রক্তদাতা দিবস পালন করার উদ্দেশ্যই হল কঠিন রোগে আক্রান্ত রোগীদের নতুন জীবন ফিরিয়ে দেওয়া।












Click it and Unblock the Notifications