কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে আজই খাদ্য তালিকা থেকে বাদ দিন এই খাবারগুলি
অগোছালো জীবন যাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই কোলেস্টেরলের সমস্যা বর্তমান সময়ে প্রায় ঘরে ঘরে। তবে এমন অনেক খাবার আছে যা আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি, যেগুলোই আমাদের কোলেস্টেরলের মাত্রাকে ক্রমশ বাড়িয়ে তোলে। যদি আজই আপনি সেই জীবনযাপনে বাধা না দেন তাহলে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকেও। সেই সঙ্গে বাড়তে থাকবে কোলেস্টেরলের মাত্রাও।

কোলেস্টেরল কয় রকমের
কোলেস্টেরলের দুটি ভাগ। একটি হল এলডিএল (LDL) আরেকটি হল এইচডিএল (HDL)। এলডিএল হল খারাপ কোলেস্টেরল, আর এইচডিএল ভালো কোলেস্টেরল। রক্তে LDL-এর মাত্রা বাড়লেই শরীরে নানান সমস্যা দেখা দেয়। রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

কোন খাবারগুলি খাবেন না
এমন অনেক খাবার আছে যেগুলি আমাদের নিত্যদিনের খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত না হলে আমাদের শরীরেও বাড়তে পারে কোলেস্টেরলের মাত্রা। শুধু তাই নয়, যে সকল ব্যক্তির কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের এখনই এই খাবারগুলো আজই দূরে সরে যাওয়া দরকার। সেই খাবারের তালিকায় কোন কোন খাবার রয়েছে, দেখুন।

ডিম
ডিম আমরা প্রায় সকলেই সকালে ঘুম থেকে উঠে খাই। আবার অনেকে দুপুরে ভাত-পাতে ডিম খেয়ে থাকেন। ডিম খাওয়া শরীরের জন্য ভালো, তা আমরা সকলেই জানি। তবে অনেকে হয়তো জানেন না ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সেই সঙ্গে কোলেস্টেরল থাকে খুব বেশি। একটি ডিমে ২০৭ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, তাই বেশি পরিমাণে ডিম না খাওয়াই ভালো।

পনির
পনির আমরা অনেকেই খেতে ভালবাসি। নিরামিষ জাতীয় খাবারের মধ্যে পনির সবাই রেখে থাকেন। এক টুকরো পনির কিন্তু আপনার শরীরের ক্ষতি করছে, তা হয়তো আপনি জানেন না। তাই এক টুকরো পরীক্ষা খাওয়ার আগে বারবার ভাবুন। এক টুকরো পনিরে ২০ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে।

সার্ডিন মাছ
যদি আপনি কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে কখনই সার্ডিন মাছ খাবেন না, এতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। এটি শরীরের পক্ষে যেমন ভালো তেমন খারাপও বটে। এতে কিন্তু প্রোটিনও থাকে।

ভাজা খাবার
যে কোনোও ভাজা খাবার না খাওয়ারই চেষ্টা করবেন। কারণ ভাজা খাবারে প্রচুর পরিমাণে তেল থাকে। আর যেগুলি কোলেস্টেরলের মাত্রাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। সেই সঙ্গে তেল খাওয়াও কমিয়ে দেওয়া শরীরের জন্য ভালো। এটিতে শুধু যে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে তা নয় হার্টও খুব ভালো থাকবে।

রেড মিট
কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে রেড মিট জাতীয় খাবার এড়িয়ে চলুন। ভেড়ার মাংস, শুয়োরের মাংস অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। এগুলি খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যদি আপনিও কোলেস্টেরলের সমস্যায় ভোগেন তাহলে আজই খাদ্য তালিকা থেকে বাদ দিন এই ধরনের খাবার। দই
গরমকাল পড়ে গেছে, গরমকালে আমরা সকলেই পায় ভাত পাতে টক দই বা মিষ্টি দই খেয়ে থাকি। জানেন কী এক কাপ দইতে ৩১.৮ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। এটি খেলে আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে। দই খাওয়ার আগে বারবার ভাবুন। যদি আপনি কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে দই না খাওয়াই ভালো।

ফাস্টফুড
আমাদের সন্ধ্যেবেলা খিদে পেলেই আমরা ফাস্ট ফুডের দোকানে যাই বা অনলাইনে খাবার অর্ডার করি, তা খুব ক্ষতিকর। প্রচুর পরিমাণে ফাস্টফুড খেলে কোলেস্টেরলের মাত্রা শরীরে বেড়ে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকে। তাই সন্ধ্যেবেলা ফাস্টফুড এড়িয়ে চলুন।

ঝিনুক
ঝিনুক কিন্তু অনেকেই খেয়ে থাকেন। তবে ঝিনুক খাওয়া শরীরের জন্য কিন্তু ততটা ভালো নয়। প্রচুর পরিমাণে ঝিনুক কখনোই খাবেন না। কাঁকড়া, চিংড়ির মতন ঝিনুক খেলে প্রচুর পরিমাণে কোলেস্টেরল মাত্রা বেড়ে যাবে আপনার শরীরে। তাই এটি কম খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি কোলেস্টেরলের মাত্রকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে এটি এড়িয়ে চলুন।

প্রক্রিয়াজাত মাংস
প্রক্রিয়াজাত মাংসে সাধারণত মাংসের চর্বিযুক্ত অংশটাই ব্যবহার করা হয়ে থাকে। এতে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট অত্যন্ত বেশি মাত্রায় থাকে। তাই
এই জাতীয় খাবার না খাওয়াই ভালো। তার কারণ আমরা অনেকেই হটডগ , চিকেন সসেজ খেতে থাকি এগুলো খুব সুস্বাদু খাবার, তবে এগুলোই কিন্তু অজান্তে আমাদের শরীরে নানান রকম রোগ ডেকে আনে। শুধু তাই নয় এই খাবারগুলো খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবার এক বিশেষ প্রবণতা থাকে।

ডেজার্ট
ডেজার্ট খেতে সকলেই ভালোবাসে। রেস্টুরেন্ট হোক কিংবা বাড়িতে, খাবারের শেষে ডেজার্ট হলে মন্দ বন্ধ হয় না। তবে এই ডেজার্ট কিন্তু আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে তুলছে। চিনি যুক্ত মিষ্টি খাবারে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। তাই খাদ্য তালিকা থেকে বাদ দিন ডেজার্ট। আইসক্রিম, কেক, পেস্ট্রিতে উচ্চ কোলেস্ট্রল থাকে। সেই সঙ্গে আপনার হৃদরোগ এবং ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি থাকে। তাই খাদ্য তালিকা এটি বাদ দিন।












Click it and Unblock the Notifications