পায়রার মল থেকে হতে পারে ষাট রকমের বেশি রোগ, বিষ্ঠা পরিষ্কারের আগে সতর্ক হবেন
অনেক বাড়িতেই কিন্তু পায়রা পোষা হয়। গরমকালে এই পাখিরা ছাদের আনাচে কানাচে বসে থাকে তারা। বাড়ির বারান্দাবাদ বা ছাদে একটা বাটিতে জল এবং শস্য দানা দিয়ে রেখে দিলে পায়রা বা অন্য কোনও পাখি এসে সেগুলো খেয়ে যায়। আর এ সময় তারা পুরো বারান্দায় বা ছাদে মলত্যাগ করে যায়।

পায়রার মল ক্ষতিকর
সেই সময় তাদের জ্বালায় হাঁটা পর্যন্ত কঠিন হয়ে পড়ে সকলের। বলা হয় পায়রার মল কিন্তু খুব ক্ষতিকারক। এর থেকে অনেক সময় এলার্জি এবং নানান রোগও হয়ে থাকে। তাই সতর্ক হয়ে পায়রার মল পরিষ্কার করানো উচিত।

কী জানালেন গবেষকেরা
কর্নাটক ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড ফিসারিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, পায়রার মল থেকে নানারকম রোগ জীবাণুর সৃষ্টি হয়। যেমন শ্বাসকষ্ট বুকে ব্যথা, কাশি, জ্বর, নিউমোনিয়া, 'সিটাকোসিস' নামের এক ধরনের ফ্লুও, যা শরীরে কিন্তু বাসা বাঁধতে পারে।

মাছি বহন করছে কঠিন রোগ?
তাছাড়াও অনেক সময় মাথা ব্যাথা, ত্বকের নানান সমস্যা, ডায়রিয়া, এলার্জির মতন সমস্যাও দেখা দিতে পারে। এর থেকে অনেক সমস্যার মুখোমুখি হন অনেকেই। ডক্টর কি এম চন্দ্রশেখর এবং তার একজন সহকারী অধ্যাপক যিনি এই পায়রার মলের ওপর সচেতনতামূলক প্রচার করছেন। তারা জানিয়েছেন পায়রার মলের ওপর কখনো মাছি বসে সেই মাছি অনেক সময় রোগ ছড়িয়ে থাকে।

শ্বাসকষ্টের সমস্যা
বলা হয়, বাড়ির পোষা পাখির থেকে বাইরের বন্য পাখিরা কিন্তু বেশি রোগ জীবাণু ছড়িয়ে থাকেন, আবার তাদেরই রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশিই থাকে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তারা যদি পায়রার শুকনো মলের সামনে ধুলোই নিঃশ্বাস নেন সেই ধুলো কিন্তু অনেক সময় নাকে গিয়ে নানান রোগে আক্রান্ত হতে পারেন তারা।

কীভাবে বুঝবেন পায়রাটি অসুস্থ
আপনার বাড়ির কোনও জায়গায় যদি কোনও পায়রা কখনো মলত্যাগ করে যায় তাহলে দেখবেন সেই মল সাদা ও বাদামী রঙের। যদি মলটি আলগা থাকে এবং সামান্য ভিজে ভিজে থাকে তাহলে বুঝবেন পাখিটি খুব অসুস্থ। এই মল কিন্তু খুবই ক্ষতিকর।

কী কী হতে পারে
পায়রার মল থেকে নিউমোনিয়া, মেনিনজাইটিস রোগ হতে পারে। তাছাড়া ইউরিক অ্যাসিড, নাইট্রোজেন বজ্র নির্গত করে তারা। যেহেতু পাখিদের মূত্রথলী নেই তাই মলের মাধ্যমেই তারা মূত্র ত্যাগ করে থাকে। পায়রার মল ও ছত্রাক বৃদ্ধির আরেকটি কারণ। তাই অ্যামোনিয়ার সঙ্গে এই মল যখন মেলে তার আশেপাশে যখন কেউ থাকে তখন সেই সকল ব্যক্তির নানান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

কত রকমের রোগ ছড়ায় পায়রার মল থেকে
গবেষণায় দেখা গেছে, পায়রার মল ৬০ রকমের বেশি রোগ ছড়াতে পারে, ছত্রাক জনিত রোগ সাইটোকাসিস, অ্যাভিয়ান টিউবারকুলোসিস, বার্ডু ফ্লু, ব্যাকটেরিয়াজনিত যে কোন রোগ-সহ হিস্টোপ্লাজমোসিস, ক্রিপ্টোকোকোসিস ও ক্যান্ডিডিয়াসিসের রোগে আক্রান্ত হতে পারে।

লিভারের সমস্যাও দেখা দেয়
যে ব্যক্তির পায়রার মল থেকে যদি কখনো শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে তার লিভারে নানান ক্ষতি হতে পারে। খুব জ্বর আসতে পারে, নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে সেই ব্যক্তি আবার ইনফ্লুয়েঞ্জা সহ নানান সমস্যাও তার দেখা দিতে পারে।

কীভাবে পরিষ্কার করবেন পায়লার মল
যদি আপনি পায়রার বিষ্ঠা পরিষ্কার করতে চান তাহলে খুব সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে। পায়রার মল পরিষ্কার করার সময় হাতে গ্লাভস, পায়ে জুতো, মুখে মাক্স পড়ে তবেই করবেন। অবশ্যই এটি পরিস্কার করা হয়ে গেলে এইগুলি কিন্তু ফেলে দেবেন। ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে পায়রার মলটা পরিষ্কার করে জায়গাটি জীবাণুমুক্ত করুন।












Click it and Unblock the Notifications