Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Walnuts Health Benefits: শরীরের জন্য কতটা উপকারী আখরোট? কীভাবে খাবেন

আমরা ড্রাই ফুটস খেতে সকলেই কমবেশি ভালোবাসি। ঠিক তেমনই আখরোটও পছন্দ করে থাকেন অনেকেই। এটি স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। চর্বি, ফাইবার, প্রোটিন সমৃদ্ধ এই আখরোট খেতে কেনা ভালোবাসে বলুন, এই ফলটি মস্তিষ্কের জন্য খুব ভালো। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে , হার্টকে সুস্থ রাখতে জুড়ি মেলা ভার।

আখরোটে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রণ, প্রোটিন, ম্যাগনেসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। তাছাড়াও আখরোটের নানান গুন থাকে। আখরোটের গুন সম্পর্কে কি আপনি জানেন।

Walnuts

চুল ভালো রাখতে আখরোট খান

যদি আপনি আপনার চুল ভালো রাখতে চান তাহলে নিত্যদিন তিন থেকে চারটে আখরোট ভিজিয়ে খেতে পারেন। এটি আপনার চুলের জন্য খুব ভালো। চুলের ডগা ফাটতে দেবে না এই আখরোট।

মানসিক চাপ

সকলেই অফিসের কাজের জন্য মানসিক চাপ নিয়ে থাকেন, তাছাড়াও বাড়িতে ছোটখাটো অশান্তি হলেই আমরা মানসিক চাপ নি তবে মানসিক চাপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আখরোট খেতে পারেন।

ক্যানসার রোগের ঝুঁকি কমায়

মারণ রোগ ক্যানসার রোগের ঝুঁকি কমাতে আপনি আখরোট খেতে পারেন। বর্তমান সময়ে ক্যানসার রোগের ঝুঁকি কমাতে আপনি আখরোট খেতে পারেন। এই ফলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে।

হাড়ের ক্ষয় রোধ করে

হাড়ের ক্ষয় বা হাতে পায়ে ব্যথা বা গাঁটে গাঁটে যন্ত্রণা থেকে মুক্তি দেবে আপনাকে এই আখরোট। আপনি অন্যান্য ফলের ফল খাওয়ার সঙ্গেও নিত্যদিন রাতে আখরোট ভিজিয়ে সেটি আপনি খেতে পারেন। সকালে ঘুম থেকে খালি পেটে আখরোট খেলে আপনার হাড়ের ক্ষয় দূর হবে।

Walnuts

ওজন নিয়ন্ত্রণে রাখে

ওজন নিয়ন্ত্রণের রাখতে আমরা সকলেই কঠিন পরিশ্রম করে থাকি, যদি আপনিও ডায়েট করেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আখরোট খেতে পারেন। তবে বেশি খাবেন না।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কী খাবেন

রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আপনি নিত্যদিন আখরোট খেতে পারেন। যদি আপনি ভেজানো আখরোট খান তবেই কিন্তু আপনার রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস রোগীরাও এই ফল খেতে পারেন।

রাতে ভালো ঘুমানোর জন্য এটি খান

কাজের চাপের জন্য আমরা অনেকেই রাতে ভালো করে ঘুমাতে পারি না আবার অনেকক্ষণ পরিশ্রম করার পর ঘুমোতে ভালোবাসে না, এমন সমস্যার শিকার হন অনেকেই তবে আপনিও যদি এমন সমস্যা শিকার হন তাহলে রাতে ঘুমানোর আগে দুটো তিনটে আখরোট খান, এতে আপনার রাতে ভালো ঘুম হবে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা

যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাহলে ভেজানো আখরোট আপনার জন্য খুব উপকারী হবে, রোজ রাতে এই ফল ভিজিয়ে আপনি সকালে খেতে পারেন। এটি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, মল খুব ভালো পরিষ্কার হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+