ত্বকের সৌন্দর্য বাড়াতে মুখে মাখুন দুধ, তবে সঙ্গে অবশ্যই দেবেন এগুলি
ত্বক পরিষ্কার ও ভালো রাখতে কে না চায় বলুন! ত্বক পরিষ্কার রাখলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। ত্বকের সৌন্দর্য যদি বজায় থাকে তাহলে কিন্তু বেশি সাজতেও হয় না। তাই আপনি খুব সহজেই পার্লারে না আগে বাড়িতেই আপনার ত্বকের যত্ন নিতে পারেন।
যে কারণে আপনাকে শুধুমাত্র মুখে মাখতে হবে দুধ। সঙ্গে যদি এই জিনিসগুলোই মাখেন তাহলে কিন্তু আপনার মুখ আগের থেকে আরও সুন্দর হয়ে যাবে, ত্বকও হবে উজ্জ্বল।

- ত্বক উজ্জ্বল করতে কী করবেন
ত্বকের যত্ন নিতে দুধের জুরি মেলা। ত্বক আরও উজ্জ্বল রাখতে চান তাহলে মুখে মাখুন দুধ। তবে বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা দুধ দিয়ে রূপচর্চা করা সব থেকে ভালো। কারণ কাঁচা দুধে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ থাকে। যা আপনার মুখে লালচে ভাব কমাতেও সাহায্য করবে।
- ডার্ক সার্কেল তুলতে কী করবেন
দুধে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, সি থাকে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। বার্ধক্য কমাতে চাইলে আপনি কাঁচা দুধ মুখে মাখতে পারেন। মানসিক চাপের কারণে অনেকেরই চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়, তা থেকে বের হতে চাইলে মুখে মাখতে পারেন দুধ।
- দুধ ও হলুদ গুঁড়ো
ত্বক আরও উজ্জ্বল করতে আপনি দুধের সঙ্গে সামান্য হলুদ গুঁড়োও মিশিয়েও মুখে মাখতে পারেন। এতে মুখে যদি কোনও দাগ, ব্রণ থাকে তার তাও কিন্তু দ্রুত কমবে।
- মধু ও দুধ
ত্বক যদি শুকিয়ে যায় এবং তাকে হাইড্রেট রাখতে চান তাহলে কাঁচা দুধের সঙ্গে আপনি কিছুটা মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। যা ক্লিনজার হিসেবে কাজ করবে। এতে কিন্তু মুখের নোংরাও খুব দ্রুত পরিষ্কার হবে।
- দুধ ও গোলাপ জল
ত্বক তৈলাক্ত রাখতে মুখে দুধ মাখুন। যদি পারেন তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখার চেষ্টা করবেন।
- দুধ, চিনি, বেসন
ত্বকের মৃত কোষ দূর করতে দুধের সঙ্গে চিনি, বেসন মিশিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপরে হালকা করে মুখে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। তাহলে আপনার ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠবে।












Click it and Unblock the Notifications