Solar eclipse 2023: সূর্যগ্রহণ চলার সময় ভুলেও এই কাজগুলি করবেন না
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সূর্যগ্রহণ। যদিও ভারত থেকে দেখা যাবে না সেই মহাজাগতিক দৃশ্য। তারপরেও ভারতীয়রা সূর্যগ্রহণের জন্য একাধিক সংস্কার মেনে কাজ করবেন। ভারতীয়দের বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের সময় একাধিক নিয়ম মেেন চলতে হয়।
এই সময় একই সারিতে চলে আলে সূর্য এবং পৃথিবী। হিন্দু শাস্ত্রে সূর্যগ্রহণকে খুব একটা শুভ বলে বিবেচনা করা হয় না। সেকারণে এই সময় ধার্মিক মানুষ একাধিক রীতি মেনে কাজ করে। ভারতীয়রা সেই ধর্মীয় রীতি মেনে সূর্যগ্রহণের সময় কাজ করে থাকে।

ভারতে হিন্দু ধর্মমতে একাধিক কাজ সূর্যগ্রহণের সময় করতে নেই। তার মধ্যে কয়েকটি প্রায় ঘরে ঘরেই মেনে চলা হয়। সূর্যকে হিন্দু ধর্মে দেবতা বলে পুজো করা হয়ে থাকে। হিন্দু পৌরানিক কাহিনীতে সূর্যগ্রহণের একটি ব্যাখ্যা রয়েছে। বলা হয়ে থাকে রাহু নামে এক গলাকাটা দৈত্য য়খন সূর্য দেবতাকে গ্রাস করে তখন গ্রহণ। তার গলা কাটা থাকে বলে সূর্যকে গ্রাস করার পরে আবার গলা দিয়ে তা বেরিয়ে যায়।

সূর্যগ্রহণকে হিন্দু ধর্মে খুব একটা শুভ বলে মনে করা হয় না। সেকারণে সূর্যগ্রহণের সময় কোনও শুভকাজ করা যায় না। যেমন পুজো বা জমি সম্পত্তি কেনা এই সব কাজ সূর্যগ্রহণের সময় করতে নেই বলে মনে করা হয় হিন্দু ধর্মে। কারণ সূর্যগ্রহণের সময়টি অশুভ বলে মনে করা হয়ে থাকে।
সূর্যগ্রহণের সময় কোনও রকম রান্না করা হয় না। প্রবীণদের কাছ থেকে সকলেই একথা শুনেছেন বা শুনে থাকবেন। এই সব খাবার ঢেকে রাখতে হয়। অথবা তুলসিপাতা দিয়ে রাখতে হয়। আবার জল পান বা খাবার খাওয়া থেকেও এই সবম বিরত থাকতে বলা হয়ে থাকে। সূর্যগ্রহণের হয়ে গেলে সব কাছা ধোয়া পরিষ্কার করে তবেই রান্না চাপাতে বলা হয়ে থাকে।
অন্তঃসত্ত্বা মহিলাদের সূর্যগ্রহণ চলাকালীন বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়। তাঁদের গায়ে সেসময় যাতে গ্রহণের সূর্যের আলো না লাগে সেদিকে নজর রাখতে বলা হয়। এতে নাকি গর্ভস্থ সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে। এমনই সংস্কার রয়েছে হিন্দু ধর্মে। সেকারণে ভারতে সূর্য গ্রহণের সময় একাধিক নিয়ম পালন করা হয়ে থাকে হিন্দু পরিবারে।












Click it and Unblock the Notifications