এই ঘরোয়া টিপসগুলি মেনে গরমে শরীরের ট্যানকে বলুন গুড বাই
তীব্র রোদের কারণে সকলেরই কিন্তু গরমকালে শরীরের ট্যান পড়তে দেখা যায়। যেহেতু সকলেই এই গরমের সময়েও অফিস কিংবা কলেজ যান। সেক্ষেত্রে রোদে বেরোতেই হয়। যে কারণে শরীরের অনেক অংশে কিন্তু ট্যান পড়ে যায়।
যা কিন্তু সহজেই কিন্তু উঠতে চায় না। যদি আপনি এই ট্যান খুব সহজেই ঘরোয়া উপায় তুলতে চান তাহলে এই টিপসগুলি মানতে পারেন। জানুন কোন কোন উপায়ে আপনি ট্যান দূর করবেন।

দই ও মধু
যদি আপনি শরীর থেকে ট্যান দূর করতে চান, তাহলে আপনি দু’ কাপ দইয়ের মধ্যে চার চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি আপনার যেসব জায়গায় ট্যান পড়েছে শরীরে, সেখানে মেখে অন্তত ১০ থেকে ১৫ মিনিট থাকুন। যেহেতু এতে দই এবং দুধ রয়েছে তাই ত্বক নরম হবে ও উজ্জ্বল হবে। কারণ, মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। তাই সপ্তাহে যদি তিন থেকে চার দিন আপনি এমন করতে পারেন, তাহলে আপনার ত্বকের রঙ কিন্তু খুব সুন্দর হবে, ত্বক আরও উজ্জ্বল হবে।
হলুদ ও বেসন
হলুদ ও বেসন দিয়েও আপনি আপনার শরীরের ট্যান তুলতে পারেন। এর জন্য আপনাকে দেড় কাপ বেসনের সঙ্গে দু চামচ হলুদ নিতে হবে। তারপর গোলাপ জল নিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর ত্বকে লাগিয়ে অন্তত কুড়ি মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিনবার এরকম করুন। এতে আপনার খুব সহজেই গরমকালে শরীর থেকে ট্যান তুলতে পারবেন।
টম্যাটো ও চালের গুঁড়ো
টম্যাটো ও চালের গুঁড়ো দিয়েও ট্যান তোলা খুব সোজা। আর এই টম্যাটো আর চাল সকলের বাড়িতেই থাকে। তাই পুরো শরীর থেকে ট্যান তুলতে আপনি কিন্তু এক কাপ টম্যাটো পিউরি বানিয়ে নিন অর্থাৎ টম্যাটো ভালোভাবে পেস্ট করে নিন। তারপর দু চামচ চালের মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপরে এই মিশ্রণটি আপনি আপনার শরীরে মেখে নিন অর্থাৎ যেখানে যেখানে আপনারা শরীরে ট্যান পড়েছে সেই সব জায়গায় মাখুন। তারপর অন্তত আধঘন্টা এমন ভাবে রেখে দিন। তারপর এটি ভালো জল দিয়ে ধুয়ে নিন। এতে আপনার ট্যান খুব সহজেই উঠে যাবে।এতে আপনার ত্বকের সৌন্দর্য বজায় থাকবে, ত্বকও কিন্তু অনেক নরম হবে।












Click it and Unblock the Notifications