জাতীয় গার্লফ্রেন্ড দিবসে মনের মানুষকে পাঠান এই শুভেচ্ছা বার্তা, ভরিয়ে দিন তাঁর প্রিয় উপহারে

প্রেম হল আবেগ, অনুভূতি, ভালবাসা! ভালোবাসার মানুষের সঙ্গে সারা জীবন কাটানো ভাগ্যের ব্যাপার। ভালোবাসার মানুষের কাছে সারা জীবন কাটানোর জন্য মানুষ কত কী করে। মনের মানুষের সঙ্গে সময় কাটালে ভালোবাসার সম্পর্ক ভালো থাকলে, তবেই জীবনে হয়তো সুখে থাকা যায়! যদিও তা সবার ভাগ্যে জোটে না। প্রতিটি পুরুষেরই একটি প্রিয় গার্লফ্রেন্ড থাকে।

আর গার্লফ্রেন্ডের সঙ্গে ভালো থাকলে জীবনে সুখী হওয়া যায়। প্রতিবছর পয়লা অগাস্ট জাতীয় গার্লফ্রেন্ড দিবস পালিত হয়। এই দিনটিতে আপনি আপনার প্রিয় বান্ধবীকে খুশি করার জন্য অনেক কিছু উপহার দিতে পারেন। সেই সঙ্গে তাকে নানান শুভেচ্ছাবার্তাও পাঠাতে পারেন। যা দেখে তার ভালোবাসা আপনার প্রতি বহু গুণ বেড়ে যাবে। বাড়বে সম্মানও।

girlfriend

শুভেচ্ছা বার্তা

  • যদি আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক সারাজীবন অটুট রাখতে চান, তাহলে এই গার্লফ্রেন্ড দিবসে তাকে শুভেচ্ছা পাঠাতে একদম ভুলবেন না। সেই সঙ্গে তাকে অবশ্যই এই গিফটগুলো দিতে পারেন। দেখুন কী কী উপহার দেবেন।
  • এই বিশেষ দিনে আপনি আপনার ভালোবাসার বান্ধবীকে বলুন, 'শুভ জাতীয় গার্লফ্রেন্ড দিবস। তোমার ভালোবাসায় আমার জীবন পূর্ণ। আমি তোমাকে আমার জীবনে পেয়ে অনেক খুশি।'
  • 'তুমি আমার সেই মনের মানুষ ।এই বিশেষ দিনে তোমাকে জানাই অনেক শুভেচ্ছা। তোমার হাসিতে, ভালোবাসায় আজকের দিনটি আরও বিশেষ হয়ে উঠুক। আমি তোমাকে জীবনে পেয়ে খুব ভাগ্যবান।'
  • 'যে নারী আমাকে ভালোবেসে, তার জীবনে আমাকে জায়গা দিয়েছে ।তাকে জানাই জাতীয় গার্লফ্রেন্ড দিবসের শুভেচ্ছা। আমার জীবনের এত ভালো বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ’।
  • 'তোমাকে আমার প্রিয় বান্ধবী হিসাবে পেয়ে আমি খুব খুশি’। আজ এইদিনে তোমার সঙ্গে হাসিতে কাটিয়ে দিতে চাই আমি। আমি খুব ভাগ্যবান।'
  • আপনি ভালোবেসে আপনার প্রিয় বান্ধবীকে লিখুন কবিতাও।
  • '’আমি তোমার চোখেই আমার স্বপ্ন গুলোকে ফুটিয়ে তুলতে চাই।
  • ভালোবাসা সব সময় মূল্যবান, খাঁটি, মূল্যবান ও বিশুদ্ধ।
  • আমার প্রতিটি নিঃশ্বাস, দীর্ঘনিঃশ্বাসে আমি তোমাকে খুঁজে পাই।
  • তোমার হাসিমাখা মুখ আমার প্রতিটি দিনকে করে তোলে আরও উজ্জ্বল।

কী কী উপহার দেবেন

  • এই আপনি আপনার প্রিয় বান্ধবীকে খুশি করতে তাকে তিনি যে ধরনের জিনিস ভালোবাসেন তাকে সেটি উপহার হিসেবে দিতে পারেন। যদি তিনি নেকলেস বা বেসলেট পরতে ভালোবাসেন, তাহলে কিন্তু তাই দিতে পারেন।
  • যদি আপনার বান্ধবী গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসেন, তাহলে দেরি না করে একগুচ্ছ গল্পের বই কিনে তাকে দিন। দেখবেন তার মুখের হাসিতেই আপনি খুশি। সেই সঙ্গে আপনার মনের মানুষও খুব খুশি হবেন।
  • মহিলারা সাজতে একটু ভালোবাসেন। তাই এই বর্ষায় তাকে নানান ধরনের সাজের জিনিস উপহার হিসেবে দিন। দেখবেন তিনি খুব খুশি হবেন। আপনার প্রতি তাঁর ভালোবাসা একটু হলেও বাড়বে। কমবে ঝগড়া অশান্তিও।
  • এই বিশেষ দিনে আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটান। চাইলে তাকে নিয়ে কোনও রেস্তোরায় বা তিনি যেখানে যেতে পছন্দ করেন, সেই জায়গায় নিয়ে যান। এইভাবে এই বিশেষ দিনকে করে তুলুন আরও সুন্দর ও মধুময়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+