দইয়ের সঙ্গে কোন কোন খাবার খেলে অ্যালার্জি ও বদহজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে
খাবারপাতে দই হলে মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। তা মিষ্টি দই হোক কিংবা টক দই। দই খেতেও যেমন সুস্বাদু লাগে ঠিক তেমনি শরীর কেউ সুস্থ রাখে এটি খাওয়া খুব ভালো। দইতে প্রচুর পরিমাণে ভিটামিন B-2, ভিটামিন B12, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে।
টক দই খাওয়া খুব ভালো। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের কিন্তু নিত্যদিন দই খাওয়া উচিত। তবে আমরা বর্তমান সময়ে শুধু দই খাই না, দইয়ের সঙ্গে এমন অনেক খাবার আছে যেগুলি আমাদের খাওয়া একদই উচিত নয়।

এমন অনেক খাবার আছে যেগুলি দইয়ের সঙ্গে খেলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। আবার অনেক খাবার আছে যএগুলি খেলে বদহজম হতে পারে। শরীর খারাপ হতে পারে। তাই কোন কোন খাবার দইয়ের সঙ্গে খাওয়া একদমই উচিত না দেখুন।

কথায় আছে মাছে ভাতে বাঙালি। তাঁদের কিন্তু নিত্য দিনের খাদ্য তালিকায় মাছ দরকার হয়। তবে একঘেয়ে মাছ ভাজা, মাছের ঝোল বা ঝাল সকলের ভালো লাগেনা। তাই অনেক সময় দই দিয়ে মাছ ম্যারিনেট করেও আমরা নানা প্রকার রান্না করে থাকি। তবে এটি খাওয়া কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো না। বলা হয় এমন খাবার এড়িয়ে চলাই ভালো। মাছের রয়েছে প্রোটিন, দইয়েও রয়েছে প্রোটিন। তাই মাছের সঙ্গে কখনো দই খাওয়া উচিত না। আবার দই খেয়ে কখনো মাছ খাবেন না, দই দিয়ে মাছ রান্না না করাই ভালো। এতে আপনার হজমের অসুবিধা সৃষ্টি করতে পারে।

দইয়ের সঙ্গে ভাজা খাবার একদম খাবেন না। দই খাওয়ার সঙ্গে যেকোনও তেলে ভাজার খাবার একদমই খাওয়া উচিত না। কারণ দইয়ের সঙ্গে যেহেতু দুধের সম্পর্ক থাকে তাই অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং হজম হবার সম্ভাবনা অনেক কম থাকে, আবার অনেকের বমিও হয়।

পেঁয়াজ আমরা রান্নার পাশাপাশি ও কাঁচাও খেয়ে থাকি। যেমন বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ না হলে অনেকের চলে না। বলা যেতে পারে, পেঁয়াজ অনেক খাবারের সঙ্গে খেলে খাবারের স্বাদ আরো বেশি বেড়ে যায়। তবে দইয়ের সঙ্গে পেঁয়াজ খাওয়া কিন্তু একদমই ভালো না। আমরা অনেকেই দইয়ের সঙ্গে পেঁয়াজ খেয়ে থাকি। রায়তায় আমরা পেঁয়াজ দি। তবে এটি না খাওয়াই ভালো। দই হল ঠান্ডা, পেঁয়াজ হল গরম। তাই গরম ও ঠান্ডা একসঙ্গে মিশে শরীরে অ্যালার্জি হতে পারে।
আম খাবার পর কখনোই দই খাবেন না। আবার দই খাবার পর আম খাবেন না। অনেকেই কিন্তু দইয়ের সঙ্গে আম খান। যা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। আমে এমন এক প্রকার উপাদান থেকে যা দইয়ের মিশে গেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। শুধু তাই নয় বমি হওয়ার সম্ভাবনা থাকে।

দই ও দুধ একসঙ্গে কখনো খাওয়া উচিত না। যদিও দুধ ও দই একসঙ্গে মিশিয়ে তৈরি হয় দই। দুধ ও দই এ প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তাই এগুলো একসঙ্গে না খাওয়াই উচিত। এগুলি খেলে পেট ফোলা, বুকে ব্যথা, বুক জ্বালা, ডায়রিয়ার মতন রোগ হবার সম্ভাবনা থাকে।

চা খাওয়ার পর কখনোই দই খাবেন না। আবার দই খাওয়ার পর কখনোই চা খাবেন না। এটি শরীরের জন্য কিন্তু খুব ক্ষতিকর। এটি একসঙ্গে খেলে আপনার শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, পেট খারাপও হতে পারে।












Click it and Unblock the Notifications