Kidneys Problem: এই ফল- সবজিগুলি খেয়ে ভালো রাখুন আপনার কিডনি
কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনিতে যদি সমস্যা হয় বা বিকল হয় তাহলে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু তাই নয়, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিডনি ভালো রাখার সকলেরই দরকার।
কিডনি ভালো রাখতে নিত্যদিন যদি আপনি খাদ্য তালিকায় এই ফলগুলি রাখেন, তাহলে আপনার কিডনি ভালো থাকবে এবং আপনি নিজেও সুস্থ থাকবেন। শরীরে পরিমাণ মতন পুষ্টি পাবেন। তাহলে দেখুন নিত্যদিনের খাদ্য তালিকায় কোন কোন ফল রাখবেন।

বেরি
বেরি ফলে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, এটি খেলে আপনার কিডনি ভালো থাকবে। সেই সঙ্গে পটাশিয়াম ও ম্যাগনিয়াম থাকে। যদি আপনার কিডনিতে পাথর হয়, তাহলে তা কমাতে সক্ষম এই বেরি ফল । যদি আপনি স্মুদি বা ওটমিলের সঙ্গে আপনার ডায়েটে বেরি ফল রাখুন, তাহলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এবং ওজন কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে।
লাল ক্যাপসিকাম
ক্যাপসিকাম তিন রকমের হয়, লাল, সবুজ ও হলুদ। ক্যাপসিকামে লাল রঙের ক্যাপসিকাম থাকে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি খেলে আপনার কিডনি ভালো থাকবে। এটি আপনি স্যালাড, স্যান্ডউইচ বা অন্য কোন তরকারিতেও রান্নার সঙ্গে খেতে পারেন।
ব্রকলি
এই সবজি মূলত শীতকালীন ফল, তবে এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন, খনিজ থাকে যা আপনার কিডনি ভালো রাখতে সক্ষম। তাই আপনি যদি নিত্যদিন ব্রকলি খান, এটি আপনার স্বাস্থ্যের জন্য যেমনি ভালো সেই সঙ্গে আপনার কিডনিও ভালো লাগবে।

সবুজ শাক-সবজি
সবুজ শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেমন পালংশাক, বিনস, ইত্যাদি, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা আপনার কিডনির জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ভিটামিন থাকে, খনিজ পদার্থ থাকে। এটি আপনার কিডনি ভালো রাখার সঙ্গে সঙ্গে আপনার ওজনও নিয়ন্ত্রণে রাখবে। তাই নিত্যদিন খাদ্য তালিকায় সবুজ শাক সবজি রাখার চেষ্টা করুন।
আপেল
যদি আপনি আপনার কিডনি ভালো রাখতে চান, তাহলে রোজ খাদ্য তালিকা একটি করে আপেল রাখুন। আপেলে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এটি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। সেইসঙ্গে আপেল আপনার কিডনি ভালো, রক্ত পরিষ্কার রাখবে। কিডনিতে যদি আপনার পাথর জমে তাহলে আপেল খান।












Click it and Unblock the Notifications