জন্মাষ্টমীর উপোস করে পেট, মন ঠান্ডা রাখতে খান এই শরবতগুলি, পাবেন শক্তিও
জন্মাষ্টমী আসতে আর বেশি দিন বাকি নেই। চলতি মাসের ২৬ তারিখেই জন্মাষ্টমী পালন করবেন কৃষ্ণ ভক্তরা। আর এদিন সকাল থেকে উপোস করেই কিন্তু কৃষ্ণ ঠাকুরের পুজো করে থাকেন সকলে। কথিত আছে, উপোস করে কৃষ্ণ ঠাকুরের পুজো করলে জীবনে সফলতা অর্জন করা যায়।
কোনও কাজেই ব্যক্তি পিছিয়ে যান না। সেই সঙ্গে কৃষ্ণের বিশেষ কৃপাও তিনি পান। তবে উপোস করে কিন্তু শরীর অনেক সময় ক্লান্ত লাগে অনেকের। তাই জন্মাষ্টমীতে উপোস করে আপনি পেট ও মন ঠান্ডা রাখতেই শরবত গুলি খেতে পারেন। যেগুলি খেলে আপনি কিন্তু শরীরের শক্তিও পাবেন। দেখুন কোন কোন শরবত খাবেন।

- ফলের রস
জন্মাষ্টমী দিন দীর্ঘক্ষন উপোস করে আপনি কিন্তু অবশ্যই ফলের রস খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, মিনারেল থাকে। যা আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করবে। সেই সঙ্গে শরীর ডিহাইড্রেট হবে না।
- কলার শরবত
আপনি কলার শরবত খেতেই পারেন। যদি আপনি উপোস করে এটি খান তাহলে কিন্তু আপনার শরীরে মিনারেল, ভিটামিনের ঘাটতি পূরণ হবে। শরীরে জলের ঘাটতিও থাকবে না। শরীরে পটাশিয়াম, ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হবে।
- দুধ, দইয়ের শরবত
উপোস করে দুধ আর দই আর চিনি একসঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে সামান্য জল দিয়ে আপনি খেয়ে নিতে পারেন। আর পারলে এতে দু’কুচি বরফ টুকরোও দিতে পারেন। এই শরবতটি যেমনি আপনার পেট ঠান্ডা করবে। তেমনি শরীরে শক্তি যোগাতেও সাহায্য করবে। হাড়েরও উন্নত থাকবে।
- নারকেল ও জলের ঘাটতি
উপোস করে ক্লান্ত লাগছে ও শরীরে জোর পাচ্ছেন না। তাহলে অবশ্যই নারকেল ও ডাবের জল খেতে পারেন। এতে শরীরে জলের ঘাটতি হবে না। সেই সঙ্গে শরীরে পাবেন শক্তিও।
- ছাতুর শরবত
আপনি কিন্তু ছাতুর শরবত খেতে পারেন। এতে পেটও আপনার একটু ভর্তি থাকবে। শরীরের শক্তি পাবেন। কখনোই কিন্তু অসুস্থ লাগবে না নিজেকে।
- দইয়ের ঘোল
উপোস করে জল খেতে সকলের ভালো লাগে তা নয়। তাই আপনি দইয়ের ঘোল করেও খেতে পারেন। যদি সামান্য দই, নুন, চিনি, বরফ টুকরো দিয়ে যদি শরবত করে খান তাহলে সেটিও কিন্তু খেতে বেশ ভালো লাগবে।
- লেবু, নুন, চিনির শরবত
উপোস করে যদি নুন, লেবু, চিনি দিয়ে শরবত করে খেতে পারেন। এতে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। তৃষ্ণাও কিন্তু মিটবে।
- আঙুরের শরবত
উপোস করে আপনিও আঙুরের শরবত খেতে পারেন। আঙুর, পুদিনা পাতা ভালোভাবে মিক্সারে পেস্ট করে নিয়ে তাদের সামান্য জল দিয়ে খেয়ে নিন। দেখুন এতে আপনি শরীরের শক্তি পাবেন এবং তৃষ্ণাও খুব সহজে মিটবে।












Click it and Unblock the Notifications