আপনার বাচ্চা দেওয়ালে আঁকিবুঁকি খেলে, দাগ তুলতে নাজেহাল হচ্ছেন, মানুন ঘরোয়া উপায়গুলি
প্রত্যেকটি বাড়িতেই বাচ্চা থাকে। আর বাড়ির বাচ্চারা দেওয়ালে একে দেওয়াল নষ্ট করে। কারণ তারা পেনসিল, পেন দিয়ে দেওয়ালে আঁকতে খুব ভালোবাসে। আর যে আঁকার কারণে দেওয়ালের রঙ নষ্ট হয়ে যায়। দেওয়াল অপরিষ্কার হয়ে যায়। দেওয়ালের সৌন্দর্য কমতে থাকে।
তবে তাদেরকে বাধা দিলে তারা তো আর শোনে না। তাই নিজেদেরকেই যত্ন নিতে হবে। যদি আপনার বাড়ির বাচ্চাও যদি দেওয়াল অপরিষ্কার করে ফেলে, নোংরা করে ফেলে, তাহলে খুব সহজেই ঘরোয়া উপায়ের সাহায্যে আপনার দেওয়াল পরিষ্কার করতে পারেন, কীভাবে করবেন, দেখুন।

- ভিনেগার
বাড়িতে সকলেরই প্রায় ভিনেগার থাকে। তাই যখন আপনার শিশু খেলার সময় দেওয়ালে রঙ লাগিয়ে দেবে বা পেনসিল দিয়ে আঁকবে, তখন কিন্তু দেওয়ালের সৌন্দর্য এমনি নষ্ট হবে। তাই এই দেওয়ালে সে সময় ভিনেগার ব্যবহার করতে পারেন। ক্লিনজার হিসাবে আপনি ধরতেই পারেন ভিনেগারকে।
যা আপনার দেওয়ালের ময়লা তুলতেও সাহায্য করবে। আপনি একটা পাত্রে সামান্য ভিনেগার আর একটু জল নিয়ে দেওয়ালে স্প্রে করে দিয়ে, একটি নরম কাপড় দিয়ে মুছে দেবেন। তাহলেই দেখবেন খুব সহজেই দেওয়ালে থাকা নোংরা উঠে যাবে।
- বেকিংসোডা
বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে আপনি আপনার দেওয়ালের দাগ তুলতে পারেন। জলে একটু বেকিং সোডা নিয়ে খানিকটা পেস্ট করে নেবেন। তারপর যেখানে যেখানে দাগ হয়েছে দেওয়ালে, সেগুলোতে ভেজা কাপড় দিয়ে আলতো করে ঘষে দেবেন। তারপর আরেকবার ভেজা কাপড়ে মুছে নেবেন। তাহলেই সব দাগ উঠে যাবে।
- লেবুর রস
আপনি একটা পাত্রে কিছুটা লেবুর রস আর কিছুটা জল নিয়েও কিন্তু খুব সহজে দেওয়ালের দাগ তুলতে পারেন। যে সব জায়গায় দাগ হয়েছে, সেই সব জায়গায় লাগিয়ে দিন লেবুর রস আর জল। লাগিয়ে অন্তত দশ মিনিট রাখবেন। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে জায়গাগুলো ভালোভাবে মুছে নিন। তাহলে কিন্তু আপনার দেওয়াল পরিষ্কার হয়ে যাবে।












Click it and Unblock the Notifications