অফিসে অনেকক্ষণ বসে কাজ করেন, এই গুরুতর রোগগুলির দিকে এগোচ্ছেন আপনিও!

বর্তমান সময়ে অফিসে বসে অনেকক্ষণ কাজ করেন প্রায় অনেকেই। ৮ থেকে ৯ ঘন্টা কাজ করেন অনেক কর্মীরাই। যা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। এতে আপনার শরীর খারাপ হওয়ার পাশাপাশি আপনার নিজেকে দুর্বল লাগবে। মানসিক চাপ বাড়তে থাকবে।

তবে এখানেই শেষ নয়, শরীরের ওপর খুব খারাপ প্রভাব ফেলে। দীর্ঘক্ষণ আপনি যদি বসে কাজ করেন, তাহলে আপনি এই রোগগুলোতে আক্রান্ত হবেনই! তাই আগেই সাবধান হোন আপনিও। জানুন অনেকক্ষণ বসে কাজ করলে কোন কোন রোগ আপনাকে স্পর্শ করতে পারে।

OFFICE

অনেকক্ষণ ধরে আপনি যদি বসে কাজ করেন, মানসিক ভাবে আপনি ঠিক থাকতে পারবেন না, কোনও কাজে মন দিয়ে করতে পারবেন না। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। উদ্বেগের শিকার হবেন, এমনকি বড় রোগেরও ঝুঁকি বাড়তে পারে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়

বিশেষজ্ঞদের মতে, বহুক্ষণ বসে কাজ করলে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। যেকোনও সংক্রমণ আপনাকে স্পর্শ করতে পারবে। মানসিক চাপ বাড়তে পারে শরীর ক্রমশ দুর্বল হতে পারে।

  • ঘুমের সমস্যা হবে

আবার বহুক্ষণ ধরে আপনি যদি কাজ করেন, তাহলে ঘুমের সমস্যা হবে আপনার। সারাদিন ক্লান্ত লাগবে। রাতে যতই পরিশ্রম করে ঘুমাতে যান না কেন, ভালো ঘুমোতে পারবেন না। মেজাজের পরিবর্তন হবে। আর যে কারণে আপনার দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

  • হৃদরোগের ঝুঁকি বাড়ে

দীর্ঘক্ষণ বসে কাজ করলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে, হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে। হার্টের সমস্যা হয়। স্ট্রোকের সমস্যা বাড়ে। শুধু তাই নয়, রক্তচাপের সমস্যাও বাড়তে পারে। মানসিক চাপ বাড়বে, শারীরিকভাবে আপনি দুর্বল বোধ করবেন।

  • পেশি ও জয়েন্টে খুব ব্যথা হবে

দীর্ঘক্ষণ বসে কাজ করলে আপনার পেশি ও জয়েন্টে খুব ব্যথা হবে। ঘাড়ে ব্যথা হবে, আবার সোজা হয়ে বসতে কষ্ট হবে। যা কিন্তু পরবর্তীকালে আপনাকে বড় রোগের দিকে নিয়ে যাবে।

  • হজমের সমস্যা হবে

যদি আপনি অফিসে বহুক্ষণ ধরে কাজ করেই যান, তাহলে আপনার হজমের সমস্যা হবে। মানসিক চাপ বাড়বে, শরীর অসুস্থ হতে থাকবে। খাবার ভালো হজম করতে পারবেন না।

  • খিটখিটে লাগবে

বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনার প্রায় সময় হতাশ লাগে, কাজ করতে বিরক্ত লাগে, গা-হাত-পা জ্বালা করে সব সময়, আপনার মাথা গরম থাকে অর্থাৎ রাগ হয় তাহলে বুঝবেন এর বড় প্রভাব পড়েছে আপনার কাজের থেকে।

  • টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

অনেকক্ষণ বসে কাজ করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এতে আপনার শরীরের অঙ্গ, প্রত্যঙ্গ ভালোভাবে নাড়াচড়া করে না। যে কারণে রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকে।

  • অকাল বার্ধক্য

কিছুক্ষণ বসে কাজ করলে অকাল বার্ধক্য আপনার দেখা দেবে। সেই সঙ্গে মানসিক চাপ বাড়তে থাকবে। চুল পড়ে যেতে থাকবে। মুখে বলিরেখা দেখা দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+