লিভার ভালো রাখতে, ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে হাইকিং থেকে পাইলেটসের ওপর ভরসা রাখুন
লিভার আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। লিভার ভালো রাখা বা সুস্থ রাখা আমাদেরই দরকার। তবে বর্তমান সময়ে জীবনযাত্রার পরিবর্তন, খাওয়ার অনিয়ম, শরীরচর্চার অভাবের কারণে সবার প্রথম ক্ষতিগ্রস্ত হয় মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার।
আর এই লিভারকে ভালো রাখতে গেলে নিত্যদিন হাঁটা খুব দরকার। যদি আপনি লিভার ভালো রাখতে চান তাহলে নিত্যদিনকার জীবনযাত্রায় আনুন আমূল পরিবর্তন, সেই সঙ্গে অবশ্যই করুণ এই ব্যায়ামগুলি।

যদি লিভারকে ভালো রাখতে চান তাহলে আধঘণ্টা হলেও শরীরচর্চা করুণ। সেটা আপনার হাঁটা হতে পারে। কিংবা সকালে উঠে দৌড়াতে পারেন। সাইকেলও চালাতে পারেন। আবার ভোরবেলা উঠে আধ ঘণ্টা হলেও নাচতে পারেন। তাহলে আপনার শরীর থেকে বাড়তি মেদও ঝরবে। ততই আপনার লিভার ভালো থাকবে।
- হাইকিং
হাইকিংয়ের অর্থ খাড়া পাহাড়ে হাঁটা। হাইকিং কিন্তু এক ধরনের ভালো কার্ডিও ব্যায়াম। হাইকিং করলে আপনার শরীরের পেশিগুলো ভালো ভাবে নড়বে। রক্ত সঞ্চালন ভালো হবে। লিভার ভালোভাবে কাজ করবে। মানসিক চাপ কমবে। শারীরিকভাবে সুস্থ থাকতে আপনি সপ্তাহে একবার হলেও হাইকিং করুন।
- পাইলেটস
যদি আপনি লিভারকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই ভরসা রাখতে পারেন পাইলেটসের ওপর। এটি হল দেহের পেশি সচল রাখার ব্যায়াম। এই ব্যায়াম করলে আপনি ভালোভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারবেন। মানসিক চাপ কমবে। রক্ত সঞ্চালন ভালো হবে। সেই সঙ্গে আপনার পেশি আরও মজবুত হবে। এই পাইলেটস দেহে নিম্নাংশে ওপরে বেশি প্রভাব ফেলে। যা লিভার ভালো রাখতে সাহায্য করে।
- পুশআপ
পুশআপ এমন একটি ব্যায়াম যা শরীরের পেশিকে শক্ত করতে সাহায্য করে। বিশেষ করে মাসেলকে। তবে এই ব্যয়াম কিন্তু সঠিক পদ্ধতি মেনে করতে না হয়। না হলে শরীরের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই ব্যায়াম করলে লিভার ভালো থাকে। এমনকি শরীরে মেদ পর্যন্ত হয় না।
- জোরে হাঁটা
যদি আপনি লিভার ভালো রাখতে চান নিত্যদিন জোরে হাঁটুন। যদি সকালে আধঘণ্টা করেও হাঁটেন তাহলেও অনেক উপকার পাবেন। এতে কিন্তু আপনার শরীরের বাড়তি মেদও কমবে। আবার আপনি রোজ ১০ থেকে ১৫ মিনিট অ্যারোবিক ব্যায়াম করতে পারেন। এতে আপনার ফ্যাটি লিভার রোগের ঝুঁকি কমবে। যা আপনার হাড় ও হার্ট ভালো রাখতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications