দীপাবলির আগেই বাড়ি করে তুলুন ঝকঝকে, শুধু পরিষ্কার করুন এই উপায়ে
হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন দীপাবলি উৎসব। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি। এই বিশেষ দিনের জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই দীপাবলির আগেই অনেকে কিন্তু ঘর পরিষ্কার করেন।
মনে করেন, ঘর পরিষ্কার থাকলে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে সেই বাড়িতে প্রবেশ করেন। আপনি যদি খুব সহজেই দীপাবলির আগে বাড়ি পরিষ্কার করতে চান, তাহলে কিন্তু এই টিপসগুলি মানতেই পারেন।

- গ্লাভস পরুন
এই ব্যস্ত সময় অনেকেই কিন্তু অফিসের কাজ ছেড়ে ঘর পরিষ্কার করার মতো তেমন সময় পান না। তাহলে কিন্তু আপনি একটা ছুটির দিনে প্রথমেই হাতে একটা গ্লাভস পরে দিন। এতে আপনার যদি ধুলোয় অ্যালার্জির সমস্যা থাকে, সেই সমস্যায় কিন্তু আপনার হবে না।
- অকেজো জিনিস ফেলে দিন
তাই এসময় ঘর পরিষ্কার করার আগে প্রথমে অকেজো জিনিসগুলি আপনি ফেলে দিন অর্থাৎ যেগুলি আপনার বাড়িতে একদমই কাজে লাগে না, সেগুলি ঘর থেকে ফেলে দিন।
- ভ্যাকুয়াম ক্লিনার
তারপরে ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে আপনার ঘরের প্রত্যেকটি কোণায় ভালোভাবে পরিষ্কার করে নিন। এতে আপনার বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগবে না।
- কীভাবে জানলা দরজা পরিষ্কার করবেন
আপনার দরজা, জানালায় প্রচন্ড নোংরা হয়, তাহলে একটা স্পঞ্জে ক্লিনার লাগিয়ে ভালোভাবে ঘষে নিন। তারপর একটা শুকনো কাপড়ে ঘষে নিতে পারেন। এতে কিন্তু খুব দ্রুতই আপনার দরজা-জানলা পরিষ্কার হয়ে যাবে।
- রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করুন এই উপায়ে
আর রান্নাঘরে যে স্ল্যাব রয়েছে, তাতে যদি চিটচিটে হয়ে যায়, তাহলে সাবান জলে একটা স্কচবাইট ভিজিয়ে নিয়ে স্ল্যাবের ওপর ভালোভাবে ঘষে নিন। তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে আপনি স্ল্যাব পরিষ্কার হয়ে যাবে।
- কীভাবে ডাইনিং টেবিল পরিষ্কার করবেন
ডাইনিং টেবিল পরিষ্কার করতে একদম ভুলবেন না। এই কারণে আপনাকে ডাইনিং টেবিলে সামান্য একটু সাবান ফেলে আপনি ভালোভাবে ঘষে নিলেই কিন্তু আপনার ডাইনিং টেবিল আগের মত চকচক করবে।
- নুন দিয়ে ঘর মুছুন
সবশেষে আপনি যে নোংরা গুলো জমা হবে সেগুলো ডাস্টবিনে ফেলে দিন। তারপর এক বালতি জলে সামান্য নুন ফেলে ঘর ভালোভাবে মুছে নিন। এতে দেখবেন আপনার ঘরেতে কোন নোংরা থাকবে না। চকচক করবে মেঝে। সেই সঙ্গে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications