শীতকালে কমলালেবু খেয়ে ফেলে দিচ্ছেন খোসা? জানুন এর অবাক করা উপকারিতা সম্পর্কে

শীত আসতে আর বেশি দিন বাকি নেই। শীত পড়ার আগে থেকেই কমলালেবুতে বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। আর এই সময়ে অনেকেই কিন্তু কমলালেবু খান, আর তার খোসা ফেলে দেন। আপনি কি জানেন কমলালেবুর খোসায় রয়েছে অনেক গুণ।

যা শুনলে অবাক হবেন আপনিও। কমলালেবুর খোসা বেটে যদি মুখে মাখেন, তাহলে কিন্তু আপনার মুখ চকচক করবে। দূর হবে মুখের বলিরেখাও। জানুন কমলালেবুর খোসার উপকারিতা সম্পর্কে।

orange peel

  • বলিরেখা দূর হবে

ত্বকের বলিরেখা দূর করতে, শরীরকে সুস্থ রাখতে কমলালেবু খাওয়া দরকার। তাছাড়া যদি আপনার মুখে কোনও কালো দাগ থাকে বা লাল দাগ থাকে তাহলে কিন্তু নিত্যদিন কমলালেবুর খোসা বেটে মুখে মাখতে পারেন।

  • মানসিক চাপ কমবে

কমলালেবুর খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে আপনার মানসিক চাপ কমবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীরে যদি ফোলা ভাব থাকে তাও কিন্তু দ্রুত কমবে। তাই এই খোসা বেটে খেতে পারেন।

  • হার্ট ভালো থাকে

হার্টের জন্য খুব উপকারী কমলালেবুর খোসা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন কমলালেবুর খোসা খান, যা হৃদরোগের ঝুঁকি কমে।

  • হাড়ও মজবুত হবে

কমলালেবুতে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তাই নিত্যদিন আপনি যদি কমলালেবু খোসা খান, তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এমনকি আপনার হাড়ও মজবুত হবে।

  • হজমের সমস্যায় দূর হবে

কমলালেবুর খোসায় বেটে খেলে হজমের সমস্যা কমবে। এটি খাওয়া খুব উপকারী। যদি আপনার হজমের সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাও দূর হবে।

  • সুগার রোগীদের জন্য ভালো

ডায়াবেটিস রোগীদের এটি খাওয়া খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।

  • কীভাবে খাবেন, জানুন

কমলালেবুর খোসা ছাড়িয়ে জলে ভালোভাবে সেদ্ধ করে দিন। তারপরে এগুলোকে শুকিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। তারপরে এটি খেতে পারেন। আবার এই খোসা বেটেও খেতে পারেন। যেকোনও ডেসার্টে দিয়ে খেতে পারেন বা যেকোনও খাবারের ওপরে ছড়িয়ে দিয়েও খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+