পাইলসের ব্যথায় কাতরাচ্ছেন, নিয়মিত এগুলি খেলেই দূর হবে যন্ত্রণা থেকে রক্তক্ষরণ

বর্তমান সময়ে পাইলসের সমস্যায় ভুগছেন বেশিরভাগ মানুষই। তার থেকে ছাড় পাচ্ছেন না তরুণ তরুণীরাও। যদি আপনিও পাইলসের সমস্যায় ভোগেন আর তা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার নিত্যদিনকার খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে।

যে কারণে আপনাকে ঘরোয়া এই খাবারগুলি নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে হবে, জানুন কী কী খাবার রোজ খাবেন। এতে পাইলসের সমস্যা কমার সঙ্গে সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। তাই আজ থেকেই এগুলি খাওয়া শুরু করে দিন।

piles

  • অ্যালোভেরা

পাইলস রোগীদের জন্য অ্যালোভেরা খাওয়া খুব দরকার। কারণ অ্যালোভেরা প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আপনি যদি নিত্যদিন ফাইবার সমৃদ্ধ খাবার খান, তাহলে কখনোই ভুগতে হবে না এই সমস্যায়। শুধু তাই নয়, এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। এই অ্যালোভেরার জুস খেলে আপনার পাইলসের জ্বালাপোড়া থাকলে তাও কিন্তু অনেকটাই দূর হবে।

  • জিরে ও মৌরি

জিরে ও মৌরি পাইলসের ব্যথায় খুব কার্যকর। যদি আপনার পাইলস দিয়ে রক্ত বের হয় বা পাইলসের জায়গায় প্রচুর ব্যথা হয়, তাহলে জিরে হালকা খোলায় ভেজে চিনি, মৌরি মিশিয়ে পেস্ট করে খেতে পারেন বা বাটার মিল্কের সঙ্গেও মৌরি খেতে পারেন। শুধু তাই নয়, এটি আপনি দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন।

  • পেঁপে

পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো তা আমরা কমবেশি সকলেই জানি। তবে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে পেট পরিষ্কার থাকে। তাই পাইলস রোগীদের পেঁপে খাওয়া খুব ভালো। এতে আপনার পেটের যেকোনও সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।

  • ঢেঁড়স

ঢেঁড়স পাইলসের রোগীদের খাওয়া খুব দরকার। যা খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। এমনকি পাইলসের রক্তক্ষরণ হলে তা কমবে, দূর হবে ব্যথাও।

  • চালকুমড়ো

চাল কুমড়োয় প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন থাকে। তাই চালকুমড়ো যদি আপনি নিত্যদিনের খাদ্য তালিকায় রাখেন, তাহলে আপনার সমস্যা কমবে। এমনকি পাইলসের সমস্যা থাকলেও তা থেকে মুক্তি পাবেন। এই সময় নিত্যদিন চাল কুমড়ো খেতে পারেন। তাহলে পাইলসের ব্যথা থেকেও মুক্তি পাবেন আপনি।

  • দুধ

দুধ খাওয়া খুব ভালো, কারণ দুধে প্রচুর গুণ রয়েছে। যদি আপনি নিত্যদিন দুধ খেতে পারেন আপনার রক্তক্ষরণ দ্রুত বন্ধ হবে। সেই সঙ্গে শরীরে জোর পাবেন। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+