Hunger Pangs tips: পেট ভরে খাওয়ার পরেও খিদে পাচ্ছে, তবে কি মারাত্মক রোগে ভুগছেন আপনি?
খিদে পেলে আমরা পেট ভরে খাই, এটাই স্বাভাবিক। সারাদিনে আমরা প্রায় তিন থেকে চারবার খেয়ে থাকি। একজন সুস্থ মানুষ এটাই করে থাকেন। তবে এমন অনেকেই রয়েছেন যারা পেট ভরে খাবার পরেও তাদের বারবার খিদে পায়, কিছুতেই তাদের খিদে মেটে না। তারা সর্বদাই ক্ষুধার্ত হয়ে থাকে। সেই কারণে তাদের ওজনও কিন্তু প্রচুর বাড়তে থাকে, তবে তাদের পেট ভরে খাবার পরেও কেন খিদে পায়?
এটি কিন্তু একদমই স্বাভাবিক লক্ষণ নয়। এগুলো যদি আপনার সঙ্গে হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ চিকিৎসকেরা বলছেন, এরকম হওয়া মানে আপনার শরীরে নিশ্চয়ই কোনরকম রোগ বাসা বাঁধছে, যেই কারণেই আপনার পেট ভরে খাবার পরেও বারবার খিদে পায়। জানেন কোন কোন রোগে আক্রান্ত হচ্ছেন আপনি ? কেনই বা আপনার বারবার খিদে পাচ্ছে?

পর্যাপ্ত পরিমাণে ঘুমান
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তিরা দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমান না, তাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না এবং শরীরে ইমিউনিটি সিস্টেম ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তাদের পরিপাকতন্ত্র ভালোভাবে কাজ করে না। ঘুমের অভাবে তাদের খিদে বারবার পায়। এসময় তাদের হরমোন সঠিকভাবে নিঃসৃত হয় না। তাই তাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার। যদি আপনিও স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে খাওয়া দাওয়ার সঙ্গে ঘুমেরও প্রয়োজন।
ডায়াবেটিস রোগী
আবার অনেকে রয়েছেন, যাদের রক্তের শর্করার মাত্রা বেশি অর্থাৎ তারা ডায়াবেটিস রোগে ভুগছেন। তাদের বারবার প্রস্রাব হওয়ার কারণে তাদের খিদে পাচ্ছে। তাই তারা পেট ভরে খাবার পরেও তাদের খিদে পেতেই থাকে। এইসব রোগীরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
থাইরয়েড রোগী
আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা থাইরয়েড রোগে আক্রান্ত, শরীরে হরমোনের মাত্রা বেড়ে গেলে এই রোগ হয়, এদের খুব খিদে পায় সব সময়েই। সেই সঙ্গে এদের তল পেটও ব্যথা হয়।
প্রোটিন যুক্ত খাবার খান
আবার এমন অনেকে রয়েছেন, যারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খেয়ে পেট ভরান না, অল্প পরিমাণে খান। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি প্রোটিনযুক্ত খাবার খান না, তার কিন্তু অনেকক্ষণ পেটে খাবার থাকে না। বারবার তাঁর খিদে পেতে থাকে। তাই আপনার খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন।
মানসিক চাপ নেবেন না
যে ব্যক্তিরা প্রচুর পরিমাণে মানসিক চাপ নেন, তাদেরও কিন্তু সব সময় খিদে পায়। কারণ তাদের শরীর থেকে করটিসেল নামক এক প্রকার হরমোন বেরোতে থাকে। এটি আপনার বারবার খিদেকে ক্রমশ বাড়াতে থাকে, তাই এই সমস্যা যদি আপনারও থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications