কলা খেতে ভালোবাসেন, ঝটপট ব্রেকফাস্টে বানান এই রেসিপিগুলি, ওজনও থাকবে নিয়ন্ত্রণে

কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। মিষ্টি এই ফল খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। আবার এমন অনেকে রয়েছেন যারা কলা খানই না। তবে আপনি কি জানেন, কলায় প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম, আয়রন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

কলা খেলে কোলেস্টেরলের মাত্রা কমে। কলা কিন্তু খুব সুস্বাদু। যদি আপনি শুধু কলা খেতে না পারেন তাহলে কিন্তু কলা দিয়ে এই ব্রেকফাস্টগুলি বানাতেই পারেন। যা খেতে কিন্তু অসাধারণ লাগে। কীকী বানাবেন, কীভাবে বানাবেন, জানুন।

banana

  • ফ্রেঞ্চ টোস্ট

আপনি কিন্তু কলা দিয়ে বানাতেই পারেন ফ্রেঞ্চ টোস্ট। যা খেতে অসাধারণ লাগবে। এতে কিন্তু পেটও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে। বানাতে লাগবে পাকা কলা, পাউরুটি, দুধ, ডিম, চিনি, নুন, ভ্যানিলাএসেন্স ।

  • কীভাবে বানাবেন

প্রথমে একটি বড় পাত্রে দুধ, ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স ও নুন, পাকা কলার টুকরো ও পাউরুটি ডুবিয়ে বার করে নিন। তারপর একটি কড়াইতে কিছুটা ঘি গরম করে দিয়ে নিন।

তারপর এক একটা পাউরুটি দিতে ভালোভাবে ভেজে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ফ্রেঞ্চ টোস্ট। ফ্রেঞ্চ টোস্টের সঙ্গে আপনি কলা খেতেই পারেন। এতে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

  • স্মুদি

স্মুদি খেতে অনেকেই ভালোবাসেন। আপনি কিন্তু নিত্যদিন সকালবেলা কলার স্মুদি খেতেই পারেন। যা খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটা তৈরি করতে লাগবে পাকা কলা, দই, মধু, বাদাম, পেস্তা, সামান্য এলাচগুঁড়ো দিয়ে দিন।

  • কীভাবে তৈরি করবেন

একটি ব্লেন্ডারে পাকা কলা, দই, মধু, এলাচ ভালোভাবে গুঁড়ো করে নিন। তারপরে এতে আপনার পেস্টটা খুব মসৃণ হয়ে যাবে। তারপর একটা গ্লাসে স্মুদি ঢেলে তারপরে বাদাম ও পেস্তা উপর থেকে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। যা খেতে কিন্তু অসাধারণ লাগে।

  • কলার স্যালাড

যারা স্যালাড খেতে ভালোবাসেন, তাঁরা কিন্তু রোজ কলা, শশা, অ্যাভোকাডো খেতেই পারেন। এতে কলার পরিমাণ একটু বেশি রাখবেন। এতে কিন্তু আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। হাড়ও ভালো থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+