বদহজম ও ডায়রিয়ায় সমস্যায় ভুগছেন, তাহলে আজই বাড়িতে বানান লেবুর এই আচার

বর্ষাকালে অনেকেই পেটের সমস্যায় ভোগেন। এই সময় অনেকেরই শরীর খারাপ হতে থাকে। ডায়রিয়া, বমিবমি ভাব, গ্যাস অম্বলের সমস্যা লেগেই থাকে। এসময় যদি আপনার এমন সমস্যা হয় এবং তা থেকে বের হতে চান তাহলে লেবু খেতে পারেন। কারণ, লেবুতে প্রচুর পরিমাণে সোডিয়াম, ভিটামিন সি থাকে।

যা খেলে আপনার শরীর ভালো থাকবে ও হজম ক্ষমতা হতে ভালো থাকবে। গ্যাস, অম্বল, ডায়রিয়া থেকে বের হতে আপনি এই লেবুর নিমকি আচার খেতে পারেন। একবার তৈরি করলে দিনের পর দিন ভালো থাকবে। কীভাবে তৈরি করবেন লেবুর নিমকি আচার, জানুন।

ছবি সৌজন্য -pexels

জানুন কী কী দিয়ে বানাবেন আচার
লেবু নিমকি আচার তৈরি করতে আপনার লাগবে লেবু, নুন, একটি কাঁচের পাত্র। যা দিয়ে আপনি সহজেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু খাবার। যা খেলে আপনার পেটের সমস্যা কমবে। বাঁচবেন গ্যাস, অম্বলের সমস্যা থেকে।

কীভাবে করবেন
প্রথমে আপনি একটি লেবু কেটে ভালোভাবে শুকিয়ে নেবেন রোদে। রোদে রেখে তারপরে ফ্যান চালিয়ে আরেকবার শুকাবেন। তারপর ভালোভাবে যদি ঘষবেন। যাতে উপরের খোসা আসতে আসতে উঠে যায়। তারপর খোসা ছাড়ানোর কারণে লেবুর রঙ হলুদ হয়ে যাবে ও রুক্ষ দেখাবে। তারপর লেবুটি আবারও হালকা করে নুন দিয়ে ঘষবেন। ঘষার কিছুক্ষণ পর বয়ামে রেখে দেবেন।

এভাবে কিছুদিন রাখার পর দেখবেন লেবুর রঙ বদলে যেতে থাকে। এবং কালো হতে থাকে। লেবুতে নুন মাখিয়ে রেখে দেবেন। দেখবেন লেবুর গাটা ভেজা ভেজা হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন আপনার এই লেবুর আচার তৈরি হয়ে গেছে। তবে এটি প্লাস্টিকের বাক্সে রাখার থেকে আপনি যদি কাচের বয়ানে রাখেন, তবে কিন্তু তা ভালো ও বেশিদিন ভালো থাকবে।

কীভাবে খাবেন
লেবুর আচার আপনি খিচুড়ি বা কোনও পরোটার সঙ্গে খেতেই পারেন। এটি খেলে বমিবমি ভাব, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। এটিকে এক গ্লাস উষ্ণ, গরম জলে খাবেন। তাহলে ডায়রিয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। এমন আপনি ভাতের সঙ্গে খেতে পারেন। এতে আপনার অন্ত্র ভালো থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। হাড়ও মজবুত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+